Tuesday, March 10, 2026
29.1 C
Kolkata

তৃণমূলের গোষ্টিদ্বন্দের সুযোগে ওয়াকফ সম্পত্তি দখল করে পার্টিঅফিস বিজেপির

নিজস্ব প্রতিবেদক,এনবিটিভি,জলপাইগুড়ি: ওয়াকফ সম্পতি দখল করে রাখার ঘটনা রাজ্যে অহরহ। তা উদ্ধার করতে গিয়ে কার্যত হিমশীম খেতে হয় ওয়াকফ বোর্ডকে। এবার সেই ওয়াকফ সম্পত্তির উপর রাজনৈতিক দলের পার্টি অফিস । সম্পত্তিকে নিজেদের দাবি করে পার্টি অফিস বানাল বিজেপি। এর পেছনে তৃণমূলের গোষ্ঠিদ্ব›দ্ব রয়েছে বলে অভিযোগ উঠেছে। শাসক দলের জলপাইগুড়ি জেলার দলীয় সভাপতি ও জলপাইগুড়ি পুরসভার প্রাক্তন পুরপ্রধানের লড়াইয়ের মাঝে মুসলিম সম্প্রদায়ের ওয়াকফ সম্পত্তি দখল নিল বিজেপি। যেখানে চারতলা পার্টি অফিস গড়ে তুলতে চলেছে গেরুয়া শিবির।

সম্পতি এক নামকরা বৈদ্যুতিন সংবাদক মাধ্যম (এবিপি আনন্দ) এই খবর সম্প্রচার করে। যেখানে দেখানো হয়েছে জলপাইগুড়ি পুরসভা এলাকার মধ্যে ওয়াকফ সম্পত্তির উপর বিজেপির জেলা পার্টি অফিস তৈরি হচ্ছে। এবং তা তৈরি করার জন্য অনুমোদন দিয়েছেন পুরসভার প্রাক্তন পুরপ্রধান। কিন্তু এতে আপত্তি জানিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি। তিনি বলেন,‘ওটা ওয়াকফ সম্পত্তি। তার উপর কিভাবে একটি বিল্ডিং তৈরির অনুমতি দিল পুরসভা।’ এই খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়ে যায়। ওয়াকফ সম্পত্তি দখল করার অভিযোগ নতুন নয়। কিন্তু এই সময়েও, যখন মানুষ আগের থেকে অনেক বেশি সচেতন, তখনও ওয়াকফ সম্পত্তি দখল করা হচ্ছে। যদিও, তৃণমূলের পুরসভার প্রাক্তন পুরপ্রধান আবার বলেছেন, সমস্ত বৈধ নথিপত্র খতিয়ে দেখেই অনুমোদন দেওয়া হয়েছে। তিনি আবার তাঁর দলের জেলা সভাপতির বিরুদ্ধে সরব হয়েছেন। তাঁর কথায়, তিনি অনুমোদন দেওয়ার ক্ষেত্রে ভুল কিছু করেননি। অর্থাৎ, তাঁরও বক্তব্যে স্পষ্ট ওই জমি ওয়াকফ সম্পত্তি নয়। বিজেপির দাবি, তাঁর এক ব্যক্তির থেকে ওই জমি ক্রয় করেছেন। তার পর মিউটেশনও করা হয়েছে। বিএলআরও অফিসে সব নথি রয়েছে। সঠিক নিয়ম মেনেই আমরা দলের অফিস তৈরি করেছি।

যে যার পক্ষে মত প্রকাশ করলেন। তৃণমূলের গোষ্ঠী কন্দলের ফয়াদা বিজেপি নিচ্ছে কিনা সেটা দেখার। আর সেটা করতে গিয়ে ওয়াকফ সম্পত্তিও বদল হচ্ছে। এ বিষয়ে পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুল গনি বলেন, ইতিমধ্যে জলপাইগুড়ির বিষয়টি মৌখিক ভাবে একজন জানিয়েছেন। সোমবার তিনি লিখিত ভাবে দেবেন। বিষয়টি নিয়ে খোঁজ খবর শুরু হয়েছে। নির্দিষ্ট অভিযোগ এলেই তদন্ত শুরু হবে।

Hot this week

তামিলনাড়ুতে পুলিশ হেফাজতে দলিত যুবকের মৃত্যু, নির্যাতনের অভিযোগ ঘিরে ক্ষোভ পরিবারের!

তামিলনাড়ুর মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে রবিবার সকাল থেকেই চরম...

পুনেতে মুসলিম যুবকের উপর নির্যাতনের অভিযোগ, জোর করে গোবর খাওয়ানোর ভিডিও ঘিরে তীব্র বিতর্ক

মহারাষ্ট্রের পুনে শহর থেকে প্রকাশ্যে আসা একটি ভিডিও ঘিরে...

ত্রিশূল হাতে গরু ও দেশ রক্ষার শপথ গ্রহণ অনুষ্ঠানে মুসলমান সম্প্রদায়কে লক্ষ্য করে বিদ্বেষ ছড়ানো বজরং দল

হিমাচল প্রদেশে হিন্দুত্ববাদী সংগঠনগুলির উদ্যোগে অনুষ্ঠিত একটি 'ত্রিশূল দীক্ষা'...

সীমান্ত রক্ষ্মীর মদতে চলছে গরু পাচার! গুরুতর অভিযোগ তুলছে উত্তর দিনাজপুরের মহিপুর গ্রামবাসীরা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার অন্তর্গত মহিপুর গ্রাম পঞ্চায়েতের শনগা...

রমজানের মাসে চরম বিদ্যুৎ বিভ্রাট! ক্ষুব্ধ মুর্শিদাবাদবাসী

রমজান মাসের মধ্যেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা নিয়ে...

Topics

তামিলনাড়ুতে পুলিশ হেফাজতে দলিত যুবকের মৃত্যু, নির্যাতনের অভিযোগ ঘিরে ক্ষোভ পরিবারের!

তামিলনাড়ুর মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে রবিবার সকাল থেকেই চরম...

ত্রিশূল হাতে গরু ও দেশ রক্ষার শপথ গ্রহণ অনুষ্ঠানে মুসলমান সম্প্রদায়কে লক্ষ্য করে বিদ্বেষ ছড়ানো বজরং দল

হিমাচল প্রদেশে হিন্দুত্ববাদী সংগঠনগুলির উদ্যোগে অনুষ্ঠিত একটি 'ত্রিশূল দীক্ষা'...

সীমান্ত রক্ষ্মীর মদতে চলছে গরু পাচার! গুরুতর অভিযোগ তুলছে উত্তর দিনাজপুরের মহিপুর গ্রামবাসীরা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার অন্তর্গত মহিপুর গ্রাম পঞ্চায়েতের শনগা...

রমজানের মাসে চরম বিদ্যুৎ বিভ্রাট! ক্ষুব্ধ মুর্শিদাবাদবাসী

রমজান মাসের মধ্যেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা নিয়ে...

মালদায় গৃহবধূকে নৃশংসভাবে মাথা থেতলে খুন

মালদার ইংরেজবাজার থানার আনন্দমোহরপুর এলাকায় রবিবার ভোরে এক মহিলার...

SIR এ অধিকাংশ মুসলিম নাম বাদ যাওয়ায় তীব্র প্রতিবাদে নামল নস্যশেখ ও ইমাম-মুয়াজ্জিন সংগঠন

কোচবিহারে ভোটার তালিকায় নির্বাচন কমিশনের SIR ঘিরে বিভিন্ন মহলে...

লখনউয়ে মুসলিম দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে উত্তেজনা!

উত্তরপ্রদেশের লখনউয়ের জানকিপুরম এলাকায় একটি আখের রসের ছোট দোকানে...

Related Articles

Popular Categories