ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা হয়েছে। দেশ একটি “নির্বাচনী একনায়কত্বে” পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা শশী থারুর।
তিনি বলেন, গত ১৯ বছরে শুধুমাত্র একজন ব্যক্তির কথা বলা হচ্ছে। দেশে এখন বিকল্প নেতৃত্বের প্রয়োজন যিনি জনগণের চাহিদা বুঝতে পারবেন এবং সমস্যার সমাধান দিতে পারবেন।
১৭ তম জয়পুর সাহিত্য উৎসবে ইন্দ্রজিৎ রায়ের “অডাশিয়াস হোপ: হাউ টু সেভ এ ডেমোক্রেসি” বইটির উপর আলোচনা এসব মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, শেষ পর্যন্ত শুধুমাত্র আপনার ভোট গুরুত্বপূর্ণ। আপনার হাতে আপনার ভবিষ্যৎ। ভারত একটি শক্তিশালী এবং পরিণত গণতন্ত্র।কিন্তু সংখ্যাগরিষ্ঠতার ছদ্মবেশে দেশ নির্বাচনী গণতন্ত্র থেকে ‘নির্বাচনী একনায়কতন্ত্রে’ পরিণত হচ্ছে।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং অন্যান্য তদন্তকারী সংস্থাগুলিকে কেন্দ্রীয় সরকার তাদের স্বার্থের জন্য “নির্লজ্জভাবে” ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি।


