Sunday, March 8, 2026
23.3 C
Kolkata

মথুরার শাহী ঈদগাহতে সার্ভের অনুমতি এলাহাবাদ হাইকোর্টের

শ্রীকৃষ্ণের মন্দির সংলগ্ন শাহী ইদগাহই হচ্ছে শ্রীকৃষ্ণের আসল জন্মভূমি এমনই দাবি করে আসছিল একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। সেই দাবি নিয়ে নিন্ম আদালতে যান তারা। দাবির বিরোধীতা করে মুসলিমরাও আদালতে যায়। শেষ পর্যন্ত শাহী ঈদগাহতে সার্ভে করার অনুমতি দিল এলাহাবাদ হাইকোর্ট।

শুনানি শেষের পর গত ১৬ নভেম্বর রায় সংরক্ষিত রেখেছিল বিচারপতি ময়াঙ্ক কুমারের নেতৃত্বাধীন ইলাহাবাদ হাই কোর্টের বেঞ্চ। বৃহস্পতিবার সেই রায় ঘোষিত হল। বিচারপতি ময়াঙ্ক নির্দেশ দিয়েছেন, এক জন কোর্ট কমিশনারের পর্যবেক্ষণে সমীক্ষার কাজ করতে হবে শাহি ইদগাহের বিতর্কিত ১৩.৩৭ একর জমিতে। কোর্ট কমিশনায় নিয়োগ সংক্রান্ত শুনানি হবে আগামী ১৮ ডিসেম্বর।

গত ২৯ অগস্ট হিন্দু পক্ষের আবেদন মেনে ইলাহাবাদ হাই কোর্ট মথুরার শাহি ইদগাহ মসজিদে ভিডিয়ো সমীক্ষার নির্দেশ দিয়েছিল। বিচারপতি পীযূষ অগ্রবাল সেই সমীক্ষা তত্ত্বাবধানের জন্য এক আইনজীবীকে কোর্ট কমিশনার এবং দু’জনকে সহকারী কোর্ট কমিশনার নিযুক্ত করেছিলেন। আগামী চার মাসের মধ্যে সমীক্ষার রিপোর্ট পেশের নির্দেশ দেন তিনি। কিন্তু উচ্চতর বেঞ্চ তাতে স্থগিতাদেশ দেয়।

মথুরায় অনেক হিন্দু মন্দির আছে।  বহু হিন্দু বিশ্বাস করেন এখানেই শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। শাহি ঈদগাহ মসজিদ সেই মন্দির চত্বরেই অবস্থিত। তাদের দাবি, ঔরঙ্গজেব এই মসজিদটি তৈরি করেছিলেন প্রাচীন কেশবনাথ মন্দির ভেঙে। এলাহাবাদ হাইকোর্টের পক্ষ থেকে মন্দির চত্বরের মালিকানা ১৯৩৫ সালে মথুরার রাজার কাছে সঁপে দেওয়া হয়।

বিশ্ব হিন্দু পরিষদের ঘনিষ্ঠ শ্রী কৃষ্ণভূমি ট্রাস্ট পর্যায়ক্রমে বর্তমানে এই চত্বরের অধিকারী। স্বাভাবিকভাবেই দুই ধর্মের মানুষদের মধ্যেই এই জায়গা নিয়ে তৈরি হয় সংঘাত। ১৯৬৮ সালে হওয়া একটি চুক্তির মাধ্যমে জমির মালিকানা হিন্দুদের হাতে থাকলেও মুসলিমরা মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পায়।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories