Sunday, October 25, 2026
31 C
Kolkata

পানীয় জলের সমস্যার জন্য বিক্ষোভ রাণীগঞ্জে

এনবিটিভি ডেস্ক: এবার রানীগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বাগান পাড়া এলাকার বাসিন্দারা পানীয় জলের দাবিতে আধঘন্টা ধরে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলো। এদিন তারা রাণীগঞ্জ থেকে বল্লভপুর পেপারমিল যাওয়ার রাস্তায় জলের পাত্র রেখে অবরোধ করে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের দাবি বারংবার তারা পঞ্চায়েত কার্য্যালয়ে অভিযোগ জানানোর পরও পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, দীর্ঘ প্রায় দু’মাস ধরে তারা জলকষ্ট ভুগছেন এ বিষয়ে তারা পঞ্চায়েত কার্যালয়ের প্রধান উপপ্রধানকে বারবার জানিয়েছেন বলেও জানান তাদের বক্তব্যে। স্থানীয় এলাকার বাসিন্দাদের দাবি কল থেকে যে জল পড়ে তা পান যোগ্য নয়, আর যে জল তারা পেয়ে থাকে তা পর্যাপ্ত পরিমানে মেলে না। ইদানিং কয়েকদিন হল জলই মিলছে না৷ তাদের এমনই সব অভিযোগ নিয়ে তারা শুক্রবার বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটা পর্যন্ত পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে পঞ্চায়েতের উপপ্রধান বিক্ষোভকারীদের মাঝে পৌঁছে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি।

Hot this week

গরুর মাংস খাওয়ায় হেনস্তার শিকার, বাড়ি ফিরে আত্মহত্যা ১৬ বছরের দলিত পড়ুয়ার!

তামিলনাড়ুর কোয়েম্বাটুরে ১৬ বছরের এক দলিত ছাত্রের মৃত্যুকে কেন্দ্র...

জামিয়ায় ছাত্র সংসদের দাবিতে সংঘর্ষ! অনলাইনে পঠনপাঠনের নির্দেশ, ৭ সদস্যের কমিটি গড়ল কর্তৃপক্ষ

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে...

ফের উত্তাল ফ্রান্স! প্যারিসে কার্যত অচলাবস্থা, পথে ৭০ হাজার পুলিশ, গ্রেফতার ১৩৫

এক সপ্তাহের ব্যবধানে ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স। স্কুলগুলির জন্য...

যুদ্ধবিরতির পরেও গাজায় রক্তপাত! ১,৪০০-র বেশি প্যালেস্টিনিয়ান নিহত, ভয়াবহ রিপোর্ট অ্যামনেস্টির

যুদ্ধবিরতির বর্ষপূর্তির পরেও গাজ়ায় থামেনি রক্তপাত। ইজ়রায়েল ও হামাসের...

Topics

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ১ নভেম্বর ১০ লক্ষ মানুষের জমায়েতের ডাক কংগ্রেসের!

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে ফের আন্দোলনের...

Related Articles

Popular Categories