Friday, October 23, 2026
28 C
Kolkata

“অনুমোদনহীন মাদ্রাসার রেজিস্ট্রেশন থেকে করম পুজো ও শবেবারাতে রাজ্যে ছুটি” একাধিক ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

এনবিটিভি, ওয়েব ডেস্ক: “অনুমোদনহীন মাদ্রাসার রেজিস্ট্রেশন থেকে করম পুজো ও শবেবারাতে রাজ্যে ছুটি” রাজ্যবাসীদের জন্য একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

করম পুজো এবং শববরাতে ছুটি নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, “বাংলা কাউকে বঞ্চিত করে না। কেউ যদি বলে ৩৬৫ দিনে ৩৬৫টা ছুটি দেওয়া হোক তা সম্ভব নয়। তাহলে কাজ হবে কবে? আমার মনে হয় বাংলায় সবচেয়ে বেশি ছুটি দেওয়া হয়। কারণ, আমি বিশ্বাস করি যাঁরা কাজ করেন তাঁদের বিশেষ দিনে ছুটি পাওয়ার অধিকার আছে। আমরা মাতৃত্বকালীন ছুটিও দিই ৭৩১ দিন। পিতৃত্বকালীন ছুটিও আছে ১ মাস। সুতরাং যতটা সম্ভব আমরা করি।”

অন্যদিকে অনুমোদনহীন মাদ্রাসার রেজিস্ট্রেশন নিয়ে তিনি বলেন, “এইসব মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারা সরকারের অনেক সুযোগ সুবিধা পায় না। এটার জন্য‌ই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এর জন্য আমরা একটা কমিটি তৈরি করছি।”

Hot this week

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

পুজোয় যানজটে নাকাল ছিল কলকাতা, পার্কিংয়ে বেলাগাম অনিয়ম! পুলিশি ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন

দুর্গাপুজোয় ভিড় সামলানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতি...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories