Saturday, July 25, 2026
33 C
Kolkata

লোকসভার নিরাপত্তা নিয়ে প্রশ্ন করায় বহিষ্কার তৃণমূল সাংসাদসহ ১৪ এমপি

লোকসভার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠানোয় রাজ্যসভা থেকে বহিষ্কার করা হলো তৃণমৃল সাংসদ ডেরেক ও’ব্রায়েনসহ লোকসভার বিরোধী দলীয় ১৫ এমপিকে।

লোকসভার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার অভিযোগে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) তাদের বহিষ্কার করা হয়। চলমান অধিবেশনের বাকি সময়ের জন্য তাদের বহিষ্কার করেছেন স্পিকার। 

বৃহস্পতিবার বরখাস্ত হওয়া এ বিরোধী এমপিদের ১৪ জন লোকসভার এবং একজন রাজ্যসভার। লোকসভার বরখাস্ত এমপি’দের মধ্যে- কংগ্রেসের ৯ জন, সিপিএম এর দুইজন, ডিএমকে’র দুই জন এবং সিপিআই এর একজন। আর রাজ্যসভা থেকে বরখাস্ত হয়েছেন তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ও’ব্রায়েন।

এর আগে বুধবারেই লোকসভার নিরাপত্তা ভঙ্গ নিয়ে বৃহস্পতিবার ওই ঘটনা নিয়েই আলোচনায় উত্তপ্ত হয় পার্লামেন্ট অধিবেশন। দফায় দফায় বিক্ষোভ দেখান বিরোধী সাংসদরা। তারা লোকসভা এবং রাজ্যসভায় পার্লামেন্টের নিরাপত্তার প্রশ্নে সরব হন বিরোধীদলগুলোর জোট ‘ইন্ডিয়া’র সদস্যরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করে স্লোগান তোলেন তারা। অমিত শাহের পদত্যাগও দাবি করা হয়।

অন্যদিকে, রাজ্যসভায় একই বিষয় নিয়ে বিক্ষোভ করছিলেন বিরোধী সাংসদরা। শোরগোলের মধ্যে রাজ্যসভার উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে অবিলম্বে কক্ষত্যাগের নির্দেশ দেন। পরে সভার কার্যক্রম মুলতবি করা হয়।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

Related Articles

Popular Categories