Sunday, October 25, 2026
24 C
Kolkata

কৃষকদের ট্র্যাক্টর মিছিলেন দিল্লি-নয়ডা সীমানা অবরুদ্ধ

কয়েকদিনের জন্যে কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযান স্থগিত হলেও আন্দোলন অব্যহত রেখেছেন কৃষকেরা।

সোমবার তারা আন্দোলনের অংশ হিসেবে উত্তরপ্রদেশের একাধিক জেলায় ‘ট্র্যাক্টর মিছিল’ করেন। পরে ট্রাক্টরগুলি দাঁড় করিয়ে রেখে রাস্তা অবরোধ করেন।

কৃষকদের এই অবরোধের ফলে দিনব্যাপী দিল্লি-নয়ডা সীমান্তে যান চলাচলে বিঘ্ন ঘটেছে বলে জানিয়েছে প্রশাসন।

জানা যায়, ভারতীয় কিষাণ ইউনিয়নের (টিকায়েত) (বিকেইউ) নেতৃত্বে মুজাফফ্‌রনগর, সাহারানপুর, হাপুর ও মিরাটসহ বিভিন্ন জেলা থেকে ট্র্যাক্টর মিছিল শুরু করেন কৃষকেরা।

এ সময় এক কৃষক নেতা সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আমরা এখনও সরকারের তরফে কোনও বার্তা পাইনি। আলোচনার পথ সব সময় খোলা থাকবে। আমরা আলোচনা চাই। তাই এই কর্মসূচি নেওয়া হয়েছে।’’

এর আগে একাধিক দাবিতে গত ১৩ ফেব্রুয়ারি থেকেই বিক্ষোভ প্রদর্শণ করছেন কৃষকেরা। তাদের বিক্ষোভের জেরে প্রায় দু’সপ্তাহ ধরে বন্ধ রয়েছে দিল্লিতে প্রবেশের সিঙ্ঘু এবং টিকরি সীমানা।

Hot this week

আদিবাসীদের চিকিৎসা করতে ওড়িশায় গিয়েছিলেন, খনিবিরোধী আন্দোলনে যোগের অভিযোগে আজ জেলবন্দি চিকিৎসক!

ওড়িশায় আদিবাসী মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবা দেওয়ার...

জ্ঞানেশের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের ভারও জ্ঞানেশের হাতেই!’ আরটিআইয়ে অস্বস্তিতে কেন্দ্রের ভূমিকা

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে নির্বাচন কমিশনের...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories