Saturday, July 25, 2026
27.1 C
Kolkata

এবার মধ্যপ্রদেশের ভোজশালা দরগায় সমীক্ষা চালানোর অনুমতি

আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াকে মধ্যপ্রদেশের ভোজশালা দরগায় বৈজ্ঞানিক সমীক্ষার অনুমতি দিল সুপ্রীম কোর্ট।

এর আগে সোমবার মুসলিম সম্প্রদায়ের তরফ থেকে মধ্যপ্রদেশ হাই কোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে আবেদন করা হলে শীর্ষ আদালত সেটি খারিজ করে দেন।

বিচারপতি হৃষীকেশ রায় এবং বিচারপতি পিকে মিশ্রের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, সমীক্ষা চালালেও
কোনও অবস্থাতেই বিতর্কিত কাঠামোর ‘চরিত্র’ বদলের চেষ্টা করা যাবে না। কেন্দ্রীয় সরকার, মধ্যপ্রদেশ সরকার এবং সে রাজ্যের ধার জেলা প্রশাসনকে এই নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে হিন্দু সম্প্রদায়ের তরফ থেকে বারাণসীর জ্ঞানবাপীর মতো ভোজশালাতেও এএসআই-এর ‘বৈজ্ঞানিক সমীক্ষা’র আবেদন জানানো হয়। গত ১১ মার্চ মধ্যপ্রদেশ হাই কোর্ট সেই আবেদন গ্রহণ করে সমীক্ষা শুরুর অনুমতি দেন। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রীম কোর্টে যায় মুসলমান সম্প্রদায়।

উল্লেখ্য, মধ্যপ্রদেশের ধার শহরে এএসআই-এর তত্ত্বাবধানে প্রায় হাজার বছরের পুরনো ওই কামাল মওলানার দরগা এবং মসজিদ রয়েছে ।

সৌধটি রাজা ভোজের তৈরি প্রাচীন সরস্বতী মন্দির বলে দাবি তুলেছে হিন্দুত্ববাদীরা। ২০০৩ সালের সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রতি মঙ্গলবার হিন্দুদের পুজো করতে দেওয়া হয় ভোজশালায়। মুসলিমদের শুক্রবারে নমাজ পড়তে দেওয়া হয়।

এবার হিন্দু সম্প্রদায়ের দাবি সেখানে নামাজ পড়ার অনুমতি বাতিল করা হোক।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories