Wednesday, March 11, 2026
26.4 C
Kolkata

১০৪ বছরের ইতিহাসে প্রথম নারী উপাচার্য পেল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়

১০৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নারী উপাচার্য পেয়েছে দেশের প্রাচীন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়।

শিক্ষা মন্ত্রণালয় এই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নাইমা খাতুনকে নতুন  উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক হিসেবে দায়িত্ব পালনকারী ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে অনুমোদন পাওয়ার পর এই নিয়োগ দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রনালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, অধ্যাপক নাইমা খাতুন আগামী পাঁচ বছর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ নিয়ে এটি তৃতীয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, যেখানে একজন নারীকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নাইমা খাতুন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী ছিলেন। তিনি মনোবিজ্ঞানে পিএইচডি করেছেন তিনি। ১৯৮৮ সালে মনোবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। অধ্যাপক হন ২০০৬ সালে। এরপর ২০১৪ সালে ওমেন্স কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দেন তিনি।

উল্লেখ্য,  ১৮৭৫ সালে যাত্রা শুরু করে মুহাম্মদান অ্যাংলো-ওরিয়েন্টাল কলেজ। ১৯২০ সালে নাম পরিবর্তন করে রাখা হয় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়।

Hot this week

ঐতিহাসিক ওয়াকফ কবরস্থানের জমি ব্যক্তিগত সম্পত্তি নয়, জানাল দিল্লির আদালত!

দিল্লির সিভিল লাইন্স এলাকায় অবস্থিত শতবর্ষ প্রাচীন ‘শের জং...

বিফ কেলেঙ্কারিতে নাম জড়ালো বিজেপি মন্ত্রীর ছেলে নিখিল গড়করির

মহারাষ্ট্রে গোমাংস রপ্তানি নিয়ে ফের নতুন বিতর্ক সামনে এসেছে।...

জনসমাগম না থাকায় হুগলিতে বাতিল বিজেপির পরিবর্তন যাত্রার সভা

হুগলির পোলবা এলাকায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’কে ঘিরে নির্ধারিত সভা...

যুদ্ধের ১০ দিনের মধ্যেই আমেরিকা ও ইসরায়েলের শেষ হয়ে গেল ৭৫% গোলাবারুদ! দাবি করছে ইরান

মধ্যপ্রাচ্যে ইরান, ইজরায়েল ও আমেরিকার সংঘাত ক্রমেই তীব্র আকার...

ভোটার তালিকা থেকে বৈধ্য নাম বাদ পড়ার অভিযোগে বসিরহাটে বামেদের প্রতিবাদ কর্মসূচি

উত্তর ২৪ পরগনার বসিরহাটে ভোটার তালিকা নিয়ে নতুন করে...

Topics

ঐতিহাসিক ওয়াকফ কবরস্থানের জমি ব্যক্তিগত সম্পত্তি নয়, জানাল দিল্লির আদালত!

দিল্লির সিভিল লাইন্স এলাকায় অবস্থিত শতবর্ষ প্রাচীন ‘শের জং...

বিফ কেলেঙ্কারিতে নাম জড়ালো বিজেপি মন্ত্রীর ছেলে নিখিল গড়করির

মহারাষ্ট্রে গোমাংস রপ্তানি নিয়ে ফের নতুন বিতর্ক সামনে এসেছে।...

জনসমাগম না থাকায় হুগলিতে বাতিল বিজেপির পরিবর্তন যাত্রার সভা

হুগলির পোলবা এলাকায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’কে ঘিরে নির্ধারিত সভা...

এসআইআর প্রক্রিয়ার প্রতিবাদে মালদা শহরে নাগরিকদের বিশাল মিছিল

মালদা শহরে মঙ্গলবার নাগরিকত্ব ও ভোটাধিকার রক্ষা মঞ্চের উদ্যোগে...

Related Articles

Popular Categories