Tuesday, October 27, 2026
27 C
Kolkata

আদালতে ধাক্কা খেল পশ্চিমবঙ্গের সরকার, বাতিল হলো ৫ লাখ ওবিসি সনদ

২০১০ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার যেসব ওবিসি সনদ দিয়েছিল, তা বাতিল করল কলকাতা হাইকোর্ট।

ওবিসি সনদ হলো অনগ্রসর শ্রেণিভুক্ত মানুষের সংরক্ষণের সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে দেওয়া শংসাপত্র।

কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্থার সমন্বয়ে গড়া ডিভিশন বেঞ্চ বুধবার এ রায় দেন।

আদালত বলেন, বাতিল হওয়া ওবিসি সনদ ব্যবহার করে তা দিয়ে কেউ এখন আর চাকরি নিতে পারবেন না। তবে যাঁরা চাকরিতে আছেন বা যোগদানের প্রক্রিয়ায় আছেন, তাঁদের জন্য এ আইন প্রযোজ্য হবে না।

সনদ দেওয়ার প্রক্রিয়া আইনসম্মতভাবে হয়নি বলে মন্তব্য করেছে হাইকোর্ট। আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়েছে বিজেপি ও সিপিএম।

আদালত আরো বলেন , এখন থেকে যাঁদের ওবিসি তালিকাভুক্ত করা হবে, তাঁদের পশ্চিমবঙ্গ বিধানসভায় সিদ্ধান্তক্রমে এ তালিকা প্রণয়ন করতে হবে। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন ওবিসিদের তালিকা নির্ধারণ করবে। ওই তালিকা বিধানসভায় পাস করতে হবে। কিন্তু এর আগে এসবের কিছুই না করে তালিকা প্রণয়ন করা হয়।

রায়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির এক জনসভা বলেছেন, ‘কলকাতা হাইকোর্ট ইন্ডিয়া জোটকে আবার এক থাপ্পড় মেরেছে। মমতা সরকারের ভোটব্যাংককে শক্তিশালী করার জন্য এই সার্টিফিকেট দেওয়া হয়েছিল।’

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘এ রায়কে আমি স্বাগত জানাই। হাইকোর্টের নির্দেশে প্রমাণিত হলো মমতা সরকারের তোষণনীতি।’

Hot this week

SIR বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা, বাংলায় ভোটারদের নাম বাদ দেওয়ার দায় ঝেড়ে সিইও দফতরের দিকে আঙুল কমিশনের!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

Related Articles

Popular Categories