Sunday, October 25, 2026
24 C
Kolkata

মানহানির মামলায় রাহুল গান্ধীর জামিন মঞ্জুর

বিজেপির দায়ের করা মানহানির মামলায়  জামিন পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

শুক্রবার স্পেশাল ম্যাজিস্ট্রেট কেএনএস শিবকুমার তার জামিন মঞ্জুর করেন। আগামী ৩০ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।

উল্লেখ্য, গত বছর কর্নাটকের বিধানসভা নির্বাচনের আগে তৎকালীন বিজেপি সরকারের বিরুদ্ধে সব ধরনের সরকারি কাজ সম্পাদনের জন্য ৪০ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগ করে স্থানীয় সংবাদপত্রগুলোতে বিজ্ঞাপনও দেয় কংগ্রেস। ওই বিজ্ঞাপনকে মিথ্যা ও অবমাননাকর উল্লেখ করে কংগ্রেসের বিরুদ্ধে মামলা দায়ের করেন বিজেপি এমএলসি এবং সাধারণ সম্পাদক কেশব প্রসাদ।

ওই অভিযোগের ভিত্তিতে রাহুল গান্ধী, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওই মামলায় গত ১ জুন রাহুল গান্ধীকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় আদালত।

Hot this week

আদিবাসীদের চিকিৎসা করতে ওড়িশায় গিয়েছিলেন, খনিবিরোধী আন্দোলনে যোগের অভিযোগে আজ জেলবন্দি চিকিৎসক!

ওড়িশায় আদিবাসী মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবা দেওয়ার...

জ্ঞানেশের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের ভারও জ্ঞানেশের হাতেই!’ আরটিআইয়ে অস্বস্তিতে কেন্দ্রের ভূমিকা

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে নির্বাচন কমিশনের...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories