Saturday, October 24, 2026
30 C
Kolkata

কুয়েতে আগুনে নিহতদের মধ্যে ৪০ জন ভারতীয়

কুয়েতের দক্ষিণাঞ্চলীয় আহমাদি গভর্নোরেটের মাগনাফ এলাকায় ছয়তলা ভবনে আগুনে লেগে  ৪৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ৪০ জন ভারতীয় নাগরিক বলে জানিয়েছে কুয়েত সরকার।

নিহতদের বেশির ভাগের বাড়ি কেরালা, তামিলনাড়ু ও উত্তর ভারতের বিভিন্ন প্রদেশে। তাঁদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।

একটি রান্না ঘর থেকে আগুন লেগে পুরো বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। এ সময় বাসিন্দারা ঘুমন্ত ছিলেন। বেশির ভাগ বাসিন্দারই ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে আরো ৪০ জন।

কুয়েতের কর্মকর্তারা জানিয়েছেন, ওই ভবনে ১৬০ জনের মতো মানুষ থাকতেন। তাঁরা নির্মাণসংশ্লিষ্ট নানা কাজ করতেন।

এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, ‘কুয়েতের শহরে আগুনে প্রাণহানির ঘটনা দুঃখজনক। এ ঘটনায় যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের সবার প্রতি সমবেদনা জানাচ্ছি।’

Hot this week

আদিবাসীদের চিকিৎসা করতে ওড়িশায় গিয়েছিলেন, খনিবিরোধী আন্দোলনে যোগের অভিযোগে আজ জেলবন্দি চিকিৎসক!

ওড়িশায় আদিবাসী মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবা দেওয়ার...

জ্ঞানেশের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের ভারও জ্ঞানেশের হাতেই!’ আরটিআইয়ে অস্বস্তিতে কেন্দ্রের ভূমিকা

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে নির্বাচন কমিশনের...

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Topics

Related Articles

Popular Categories