Saturday, July 25, 2026
27.1 C
Kolkata

জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী

আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

বৃহস্পতিবার (২০ জুন) রাত ৮ টার দিকে কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেন দিল্লির রউস অ্যাভিনিউ আদালতের অবকাশকালীন বিচারক ন্যায় বিন্দু।

শুক্রবার কেজরিওয়াল জেল থেকে ছাড়া পাবেন বলে জানিয়েছেন তার আইনজীবিরা। জামিনের বন্ড হিসাবে এক লাখ টাকা জামানত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

আজ শুক্রবার এই রায়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আপিল করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। এর আগে নিম্ন আদালতের এই রায়ের ওপর ইডি ৪৮ ঘণ্টার স্থগিতাদেশ চাইলেও সেই আদেশ খারিজ করে দেন বিচারক।

আবগারি দুর্নীতি মামলায় আম আদমি পার্টি (আপ)-এর প্রধানের বিরুদ্ধে কোনও প্রমাণ নেই ইডির হাতে। এই মামলায় যারা রাজসাক্ষী হয়েছেন, তাদের বয়ানের উপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে মামলাটি আদালতকে জানিয়েছেন কেজরিওয়ালের আইনজীবী।

গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। গ্রেফতার হলেও তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেননি। তিনিই ভারতের ইতিহাসে প্রথম মুখ্যমন্ত্রী যিনি পদে থাকাকালীন গ্রেফতার হয়েছেন। জেলে বসেই দিল্লির সরকার পরিচালনাও করেছেন।

লোকসভা নির্বাচনের আগে প্রচারের জন্য ২১ দিনের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন কেজরিওয়াল।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories