Monday, June 8, 2026
41.2 C
Kolkata

একবারে ১১টি অ্যানাকোন্ডা জন্ম নিল আলিপুর চিড়িয়াখানায়

এনবিটিভি ডেস্ক: করোনা ও লকডাউনের বাজারে রাজ্যের মুকুটে নতুন পালক। এই প্রথম রাজ্যে জন্মাল অ্যানাকোন্ডা। একটি-দুটি নয় একবারে ১১টি অ্যানাকোন্ডা জন্মাল আলিপুর চিড়িয়াখানায়। রাজ্যে বন্যপ্রাণীর ইতিহাসে এই ঘটনা এই প্রথম ঘটল।

বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা স্বয়ং। উল্লেখ্য, গত বছর জুলাইতেই আলিপুরে দক্ষিণ আমেরিকার রেন ফরেস্ট থেকে আনা হয়েছিল দু’জোড়া অ্যানাকোন্ডাকে। সেই অ্যানাকোন্ডারই শাবক জন্ম নিল আলিপুরে। গত জুলাইতে ১২ ফুট লম্বা এই অ্যানাকোন্ডাগুলিক আনা হয়েছিল। তখন বয়স ছিল ৪। অর্থাৎ এখন এদের বয়স ৫। আলিপুরের রেপ্টাইল এনক্লোজারে ৫০ ফুট বাই ২৫ ফুটের ওই শক্তিশালী ও স্বচ্ছ কাঁচের ঘেরাটোপ থাকে এই সরীসৃপগুলি। এবার সেই পরিবারেই সদস্য সংখ্যা বাড়ল।

ব্রাজিলের রেন ফরেস্টের আদলে এখানে পরিবেশ ও তাপমাত্রা রাখা হয়েছে। রয়েছে কৃত্রিম ঝরনা ও বৃষ্টির ব্যবস্থা। সেখানেই এই সাপগুলিকে রাখা হয়। চিড়িয়াখানার অধিকর্তা জানিয়েছেন, এই অ্যানাকোন্ডাগুলি ১৮ থেকে ২০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। ফলে যথেষ্ট শক্তিশালী করা হচ্ছে এই এনক্লোজারগুলি। খুব শীঘ্রই আরও একটি এনক্লোজার তৈরি করা হবে। কারণ, এতগুলি সাপকে একসঙ্গে রাখা উচিত হবে না।

Hot this week

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে গ্রেফতার বিক্ষুব্ধ কর্মী, চাঞ্চল্য বীরভূমে

রাজ্য রাজনীতিতে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ নিয়ে যখন উত্তপ্ত...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

Topics

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

Related Articles

Popular Categories