Saturday, October 31, 2026
25 C
Kolkata

পরিবেশ দূষণরোধে বনবিভাগ দপ্তরের সহযোগিতায় গাছের চারা তুলে দিলেন বারাবনির বিধায়ক

এনবিটিভি নিউজ ডেস্ক, ২৪ জুলাই: করোনা ভাইরাস থেকে পরিবেশ কে সুস্থ রাখতে বনবিভাগ দপ্তরের সহযোগিতায়,শুক্রবার সকালে নান্দনিক হলে সামাজিক দূরত্ব বজায় রেখে সালানপুর ব্লকের ১১টি গ্রাম পঞ্চায়েত প্রধান ও বারাবনি ব্লকের ৯টি গ্রাম পঞ্চায়েত প্রধানের হাতে গাছের চারা তুলে দিলেন বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়।

এই প্রসঙ্গে বারাবনি বিধান উপাধ্যায় বলেন, দেশে করোনা মহামারী চলছে,পরিবেশ আবহাওয়া দূষিত হয়ে পড়েছে, এই কারনে সাধারণ মানুষের সুস্থ অক্সিজেন পাওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বনবিভাগ দপ্তরের সহযোগিতায় সালানপুর ও বারাবনি ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েত প্রধানদের হাতে গাছের চারা তুলে দেওয়া হলো,যাতে পঞ্চায়েত প্রধানরা নিজ নিজ পঞ্চায়েত এলাকায় বৃক্ষ রোপন করে সমাজকে সুরক্ষা করতে পারে।

এই অনুষ্ঠানে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মদক্ষ মহম্মদ আরমান, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, রূপনারায়নপুর রেঞ্জ অফিসার সৌরীশ কুমার সাধু, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং সহ আরো অনেকে।

Hot this week

বিদেশি ভোটার চিহ্নিত করতে শুরু করা হয়েছিল SIR, ৬ রাজ্যে ৯.৮৬ কোটি ভোটারের মধ্যে মিলল ১,৬৪০ জন বিদেশি!

ভোটার তালিকা থেকে বিদেশি নাগরিকদের বাদ দেওয়ার লক্ষ্য নিয়ে...

আইডিবিআই ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে রাহুল গান্ধী, আন্দোলনকারী কর্মীদের পাশে থাকার বার্তা

আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব...

আবাসনের ভোটেও বাইক-বাহিনীর তাণ্ডব! মনোনয়ন জমায় বাধা, নাম উঠে এলো বিধায়িকা রত্না দেবনথের

পঞ্চায়েত বা পুরসভা নির্বাচনের মতো এবার বহুতল আবাসনের পরিচালন...

Topics

আইডিবিআই ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে রাহুল গান্ধী, আন্দোলনকারী কর্মীদের পাশে থাকার বার্তা

আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব...

অর্জুনের হাত ধরে তৃণমূল নেতাদের বিজেপিতে আনার জল্পনা, কৌস্তভের পাশে দাঁড়ালেন দুই পদ্ম বিধায়ক!

বারাকপুরে দুই প্রাক্তন তৃণমূল নেতাকে বিজেপিতে নেওয়ার সম্ভাবনা ঘিরে...

Related Articles

Popular Categories