Sunday, October 25, 2026
28 C
Kolkata

রুজি রুটির খোঁজে সুন্দরবনের জঙ্গলে ফের বাঘের আক্রমণে নিহত মৎস্যজীবী

সাইফুদ্দিন মোল্লা,দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের খাড়িতে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে নিহত হলেন এক মৎস্যজীবী। নিহত মৎস্যজীবীর নাম ধরণী মন্ডল(৫০)।

মঙ্গলবার পাঁচজনের মৎস্যজীবীর একটি দল সরকারি অনুমতি নিয়েই সুন্দরবনের ঝিলা জঙ্গলে গিয়েছিলেন মাছ ধরতে। সেখানেই বাঘের আক্রমণে নিহত হলেন ওই মৎস্যজীবী। সজনেখালি রেঞ্জ অফিসের মধ্যে হওয়ায় মৎস্যজীবীর দলটি এসে বনদপ্তরের অফিসে খবর দেন। তবে অন্য সঙ্গীরা নিখোঁজ মৎস্যজীবীকে ফিরিয়ে আনতে পারেনি। নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে তল্লাশি শুরু করেছে ব্যাঘ্র প্রকল্পের কর্মীরা।

নিহত মৎস্যজীবীর বাড়ি সুন্দরবনের ছোট মোল্লাখালি উপকূলীয় থানার কুমিরমারি গ্রামে। সুন্দরবনের জঙ্গলে মাছ ধরে জীবিকা নির্বাহ করাই ছিল পেশা। সেইমতো জঙ্গলে মাছ ধরতে গিয়েছিল সরকারি অনুমতি নিয়েই। জঙ্গলের মধ্যে নদীর খাড়িতে জাল পাতার সময় হঠাৎই বাঘ এসে আক্রমণ করে এবং তুলে নিয়ে যায় ওই মৎস্যজীবীকে। বনদপ্তর এর তরফ থেকে ওই মৎসজীবীকে বাঘে নিয়ে যাওয়ার কথা স্বীকার করা হয়েছে।।

Hot this week

গরুর মাংস খাওয়ায় হেনস্তার শিকার, বাড়ি ফিরে আত্মহত্যা ১৬ বছরের দলিত পড়ুয়ার!

তামিলনাড়ুর কোয়েম্বাটুরে ১৬ বছরের এক দলিত ছাত্রের মৃত্যুকে কেন্দ্র...

জামিয়ায় ছাত্র সংসদের দাবিতে সংঘর্ষ! অনলাইনে পঠনপাঠনের নির্দেশ, ৭ সদস্যের কমিটি গড়ল কর্তৃপক্ষ

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে...

ফের উত্তাল ফ্রান্স! প্যারিসে কার্যত অচলাবস্থা, পথে ৭০ হাজার পুলিশ, গ্রেফতার ১৩৫

এক সপ্তাহের ব্যবধানে ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স। স্কুলগুলির জন্য...

যুদ্ধবিরতির পরেও গাজায় রক্তপাত! ১,৪০০-র বেশি প্যালেস্টিনিয়ান নিহত, ভয়াবহ রিপোর্ট অ্যামনেস্টির

যুদ্ধবিরতির বর্ষপূর্তির পরেও গাজ়ায় থামেনি রক্তপাত। ইজ়রায়েল ও হামাসের...

Topics

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ১ নভেম্বর ১০ লক্ষ মানুষের জমায়েতের ডাক কংগ্রেসের!

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে ফের আন্দোলনের...

Related Articles

Popular Categories