Sunday, June 21, 2026
36.6 C
Kolkata

পরিকাঠামোর অভাব , এলাকাবাসীর দাবি আধুনিক ফেরিঘাটের

এনবিটিভি ডেস্ক: দুটি ব্লকের ৩০টার বেশি গ্রামের মানুষের সারা বছরের যাতায়াতের ভরসা মন্তেস্বর ব্লকের সুটরা গ্রামের ফেরি ঘাট।প্রতিদিন মন্তেস্বর ও পূর্বস্থলীর হাজারেও বেশি মানুষ যাতায়াত করেন এই পথে। কিন্তু যাত্রী পরিষেবার দিকে কোনও নজর দেওয়া হয় না বলে অভিযোগ এলাকাবাসীর।আধুনিক ফেরি ঘাটের দাবিও তুলেছেন তারা।

খাড়ি নদীর এক পারে গ্রামগুলো রয়েছে মন্তেস্বর ব্লকের সুটরা, হাজরাপুর, মথুরা,দুয়ারী, রাউৎ গ্রাম,সোনাডাঙ্গা, ফকির ডাঙ্গা,অন্য পারে রযেছে পূর্বস্থলীর ব্লকের গাগড়া, কোরাপুর ,সোনাকুড়ি, বেলগড়িয়া, কদমতলা , দোগেছিয়া গ্রামগুলি। সুটরা গ্রামের বাসিন্দা কল্লোল গণ, সমীর গোস্বামী, কদমতলার শিশির বাগ, গাগরার সজল বারিক, রাউৎ গ্রামের আকবর শেখরা জানান সারা বছর যাতায়াতের পাশাপাশি, কৃষি পণ্য আমদানি ও রফতানি করা হয় এই জলপথে। পূর্বস্থলীর পারুলিয়া বাজারের কৃষিজ পণ্য প্রতিদিনই নদী পেরিয়ে পুটশুড়ি, কুসুমগ্রাম, মন্তেস্বর বাজারে এনে বিক্রি করা হয়।আবার পূর্বস্থলী ব্লকের প্রায় চারশো ছেলে মেয়ে পড়াশোনা করে সুটরা হাই স্কুলে। বর্ষায় স্কুল আসতেও সমস্যা হয় তাদের।
নিত্য যাতায়াত কারীদের দাবি ফেরি ঘাটের আসা যাওয়ার রাস্তা বেহাল, বৃষ্টিনামলে দাঁড়ানো মতো কোনও আচ্ছাদনও নেই ঘাটের দুই পাড়ে।

তাই এই এলাকাবাসীর দাবি চিরস্থায়ী সেতু বা আধুনিক ফেরী ঘাট হোক।

Hot this week

এসআইআরে নাম বাদ গেলে অবিলম্বে সিএএ-তে আবেদন করুন – মতুয়াদের বার্তা খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ গিয়েছে,...

পরিবেশের ক্ষতি করে শহরের উন্নয়ন! কাটা পড়তে পারে ১০৮০টি গাছ, মুম্বইয়ের ‘ট্রি অথরিটি’-র সিদ্ধান্তে সরব শিবসেনা(UBT)

শহরের একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো ও পুনর্উন্নয়ন প্রকল্পের পথ সুগম...

শ্যামাপ্রসাদের অবদান স্মরণে বিশেষ পক্ষ, সত্য ইতিহাস প্রকাশের পক্ষে উচ্চশিক্ষামন্ত্রী

পশ্চিমবঙ্গ গঠনে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনস্বীকার্য ভূমিকা নতুন প্রজন্মের...

‘আমি ভারতীয়!’: হায়দরাবাদে প্রাক্তন সেনাকর্মীর নাতিকে ‘পাকিস্তানি’ বলে কটূক্তি

হায়দরাবাদের উপকণ্ঠে কাপরার 'জনপ্রিয় লেক ফ্রন্ট সোসাইটি'-তে একটি সাধারণ...

মহাসড়কে মসজিদ ভাঙার সিদ্ধান্তে হাইকোর্টের ব্রেক: মিলল সাময়িক স্থগিতাদেশ

উত্তরপ্রদেশের বাহরাইচ-নানপাড়া জাতীয় মহাসড়কের (NH-927) ধারে কাজীজোত গ্রামে অবস্থিত...

Topics

মানুষের জল ব্যবহারের কারণে আটকে যাচ্ছে AI-এর উন্নতি: জেফ বেজোস

আমাজন প্রধান জেফ বেজোস জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI...

Related Articles

Popular Categories