Saturday, June 20, 2026
37.2 C
Kolkata

আবারও কারখানা বন্ধ! কর্মহীন হলেন ৯০জন কর্মী

এনবিটিভি ডেস্ক , মোজাফ্ফার আহমেদ:
এপ্রিল থেকেই আমরা দেখছি শ্রমিকরা কাজে যেতে না পেরে দুবেলা খাবার জোটাতে হিমশিম খাচ্ছিলেন। তারপর সময় যত এগিয়েছে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। করোনা সংকটের মধ্যে রুজি-রোজগার নিয়ে চিন্তা সময়ের সাথে সাথে বাড়তে থেকেছে। মালিকপক্ষও বহুদিন কারখানা বন্ধ থাকার কারণে পুঁজি হারাতে বসেছেন।

এবার হলদিয়ার এক ভোজ্যতেল কারখানায় তালা ঝুলল। এই কারখানায় কর্মরত প্রায় ৯০জন কর্মহীন হয়ে পড়লেন। প্রতিদিনের মতই শনিবার কাজে গিয়ে তারা দেখলেন কারখানার গেটে নোটিশ ঝুলছে। সেখানে জানানো হয়েছে, কারখানার আধিকারিকদের সঙ্গে কর্মীদের কোনও সম্পর্ক থাকবেনা। যদি কারোর কাছে সংস্থার কোনো জিনিস থেকে থাকে তাহলে তা একমাসের মধ্যে জমা দিতে হবে। সংস্থার তরফে আধিকারিক আশিস মিশ্র বলেন,’আদালতের নির্দেশ মতোই সব কর্মী আধিকারিক কর্মহীন হয়ে পড়লেন’।

আধিকারিকরা এভাবেই সব দায় আদালতের উপর দিয়ে দিল। সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ তারা বিপুল অর্থের ঋণ নিয়ে যথা সময়ে পরিশোধ করতে পারেনি। সংশ্লিষ্ট ব্যাঙ্ক আদালতের দ্বারস্থ হলে আদালত ১৯শে আগস্টের মধ্যে কারখানার সম্পত্তি বিক্রয় করে পাওনাদারদের ঋণ পরিশোধ করার নির্দেশ দেয়। তারপরেই ২০১২ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হওয়া জেভিএল আগ্র্য ইন্ডাস্ট্রিজ লিমিটেডে তালা ঝোলে।

কর্মীদের একজনের গলায় শোনা যায়, ‘লকডাউনের কারণে এমনিতেই হাতে টাকা নেই এবার কারখানাও বন্ধ হয়ে যাওয়ায় সংসার কিভাবে চালাব বুঝতে পারছিনা।’

Hot this week

শ্যামাপ্রসাদের অবদান স্মরণে বিশেষ পক্ষ, সত্য ইতিহাস প্রকাশের পক্ষে উচ্চশিক্ষামন্ত্রী

পশ্চিমবঙ্গ গঠনে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনস্বীকার্য ভূমিকা নতুন প্রজন্মের...

‘আমি ভারতীয়!’: হায়দরাবাদে প্রাক্তন সেনাকর্মীর নাতিকে ‘পাকিস্তানি’ বলে কটূক্তি

হায়দরাবাদের উপকণ্ঠে কাপরার 'জনপ্রিয় লেক ফ্রন্ট সোসাইটি'-তে একটি সাধারণ...

মহাসড়কে মসজিদ ভাঙার সিদ্ধান্তে হাইকোর্টের ব্রেক: মিলল সাময়িক স্থগিতাদেশ

উত্তরপ্রদেশের বাহরাইচ-নানপাড়া জাতীয় মহাসড়কের (NH-927) ধারে কাজীজোত গ্রামে অবস্থিত...

মানুষের জল ব্যবহারের কারণে আটকে যাচ্ছে AI-এর উন্নতি: জেফ বেজোস

আমাজন প্রধান জেফ বেজোস জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI...

Topics

জি-৭ সম্মেলনে ছবি তোলা নিয়ে ট্রাম্পের দাবিকে ‘মনগড়া’ বললেন মেলোনি!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যকে কেন্দ্র করে ইতালির...

বিধানসভায় সই জালিয়াতি মামলায় সিআইডি-র নজরে এবার শোভনদেব চট্টোপাধ্যায়!

বিধানসভায় সই জালিয়াতি বিতর্কে এ বার রাজ্যের প্রবীণ নেতা...

Related Articles

Popular Categories