Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

আশুতোষ কলেজে পড়তে চান সানি লিওন! টুইটে বললেন, পরের সেমেস্টারে সবার সঙ্গে দেখা হচ্ছে

আশুতোষ কলেজে ইংরেজি নিয়ে পড়তে চান সানি লিওন। সম্প্রতি আশুতোষ কলেজের ইংরেজির মেধা তালিকায় প্রাক্তন নীল তারকার নাম দেখে জোর হইচই শুরু হয়ে যায় সামাজিক মাধ্যমে। কলকাতার কলেজের মেধা তালিকায় নিজের নাম দেখে এবার টুইট করলেন সানি লিওন।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে ওই টুইট করেন সানি।  যেখানে তিনি লেখেন, পরের সেমেস্টারে সবার সঙ্গে দেখা হচ্ছে।  বেশ মজা করেই টুইট করেন বলিউডের ‘বেবি ডল’।  দেখুন তিনি কী লিখলেন…

এদিকে আশুতোষ কলেজের মেধা তালিকায় সানি লিওনের নাম প্রকাশ পাওয়ায় কর্তৃপক্ষ জানিয়েছে, কেউ বা কারা ইচ্ছে করে এমন কাজ করেছে। আসলে অনলাইন ফর্ম ফিলাপের সময় কারও নাম যাচাই করা হয়নি। পুরোটাই সিস্টেম জেনারেটেড। তবে অন্তিম মেধা তালিকা তৈরির সময় এসব ভুল শুধরে নেওয়া হয় বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে বর্তমানে মার্কিন মুলুকে রয়েছেন সানি লিওন। মার্কিন মুলুকের লস এঞ্জেলসের বাংলোয় স্বামী ড্যানিয়েল ওয়েবার এবং ৩ সন্তানকে নিয়ে সময় কাটছে বলিউড অভিনেত্রীর। ড্যানিয়েলের মা পুরো পরিবারের সঙ্গে থাকতে চাইছিলেন অনেকদিন ধরেই। সেই কারণেই মুম্বই ছেড়ে তাঁরা মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন। মুম্বই ছাড়ার ইচ্ছে তাঁদের ছিল না কিন্তু ড্যানিয়েলের মায়ের কথা ভেবেই মুম্বই ছেড়ে তাঁদের মার্কিন মুলুকে পাড়ি দেওয়া বলে জানান সানি।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories