Sunday, June 7, 2026
28.5 C
Kolkata

বিদ্রোহী কবির পূন্যতিথিতে আসানসোলে রুদ্র পরিবারের তরফে স্বর্গীয় পিতার স্মৃতিতে ছাত্র ছাত্রীদের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ

এনবিটিভি ডেস্ক, আসানসোল: মানবসেবা বিশেষত ভবিষ্যৎ প্রজন্মের ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়িয়ে তাদের এই মহামারী পরিস্থিতিতে মনোবল যোগান দিয়ে স্বর্গীয় পিতার স্মৃতিতর্পন করলো বার্নপুরের রুদ্র পরিবার। বার্নপুরের স্বর্গীয় চন্ডীদাস রুদ্রের স্মৃতিতে আগামী প্রজন্মের ছেলে মেয়ে দের পাশে থাকতে, বিদ্রোহী কবির পূন্যতিথিকে বেছে নেয় পরিবারের তরফে উনার স্ত্রী ঝর্না দেবী, পুত্র ও শিক্ষক অশোক রুদ্র ও পুত্রবধূ ও শিক্ষিকা দেবযানী মূখার্জী।

স্বর্গীয় চন্ডীদাস বাবুর একমাত্র পুত্র অশোক রুদ্র পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হলেও রাজ্য রাজনীতি ও ক্রীড়া জগতে অন্যতম পরিচিত নাম। তিনি রাজ্য প্রাথমিক ক্রীড়ার মুখ্য সংযোজক ও পশ্চিম বর্ধমানের জেলা উচ্চ ক্রীড়ার শিক্ষা সংসদের পদাধিকারী এবং শান্তিনগর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির পদাধিকারীও বটে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানিয়ে আরম্ভ হওয়া এই অনুষ্ঠানে দেড়শ জন ছাত্র ছাত্রী দের হাতে সাজেসন, শিক্ষা সহায়ক উপকরণ ও মেয়েদের স্বাস্থ্য সম্পর্কিত সামগ্রী তুলে দেওয়া হয় পরিবারের তরফে। উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের বিজ্ঞান,বানিজ্য ও কলা বিভাগের সাজেশন এই মহামারী পরিস্থিতিতে পড়াশোনাতে সুবিধার জন্য দেওয়া হয়। এই অনুষ্ঠানে অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা), ডি আই (উচ্চ),এস আই ও হীরাপুর থানার সি আই ও ও সি সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ও বিশিষ্ট শিক্ষক রাজীব ব্যানার্জী,সৌম্যদীপ ঘোষ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories