Sunday, June 7, 2026
35 C
Kolkata

রাজারহাটে সম্প্রীতির বার্তা দিয়ে মহরমের তাজিয়ায় ফুল চড়ালেন ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়

মহঃ আসিফ আহমেদ:

করোনা আবহে জমায়েত এড়িয়ে রাজারহাট নারায়নপুরের বিভিন্ন প্রান্তে ছোট করে পালিত হল মহরম। অন্যান্য বছরে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা সুসজ্জিত তাজিয়া নিয়ে মহরমের শোভাযাত্রা পালন করেন। শোভাযাত্রা নিয়ে প্রদক্ষিণ করা হয় বিভিন্ন জায়গা। জনসমাগম হয় প্রচুর মানুষের। কিন্তু এ বছর তা আর হয়নি। দেশের মহামান্য আদালতের রায়কে স্বাগত জানিয়ে রবিবার সামাজিক দূরত্বের মাধ্যমে সুষ্ঠভাবে রাজারহাট জুড়ে পালিত হল মহরম।

রাজারহাট এলাকার দক্ষিণ নারায়নপুর ও নারায়ণপুর মেঠোপাড়ায় ঢালের উদ্বোধন করেন বিধাননগর পৌরনিগমের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়। সেখানে তিনি ফুল চড়িয়ে প্রার্থনাও করেন। ডেপুটি মেয়র বলেন, ‘প্রতি বছর আমি মহরম উৎসবে সামিল হই। এলাকায় শান্তি-শৃঙ্খলার মধ্য দিয়েই পালিত হয় প্রতি বছরের মহরম। কিন্তু এ বছর করোনাকালের মধ্য দিয়েই পালিত হচ্ছে এই উৎসব। তাই পুলিস প্রশাসনের সহযোগিতা নিয়ে সমস্ত নিয়মনীতি মেনেই পালন করছেন কমিটি উদ্যোক্তারা। যদিও এরকম সম্প্রীতির উৎসবে প্রতি বছর থাকতে পেরে আমি গর্বিত বোধ করছি। এই উৎসবে রাজারহাটে সব ধর্মের মানুষ সামিল হন। তারই মধ্য দিয়ে একটা সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি হয়।’

তিনি আরও বলেন, ‘অন্যান্য বছরজুড়ে সেরা তাজিয়া ও সচেতনতার জন্য পুরষ্কৃত করা হত বিভিন্ন মহরম কমিটিকে। কিন্তু এ বছর করোনার জন্য তা আর সম্ভব হচ্ছেনা।’

যদিও, রবিবার সকাল থেকেই রাজারহাট নারায়নপুর জুড়ে ছিল পুলিসি নজরদারি। নারায়নপুর থানার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বসানো হয় পুলিস ক্যাম্পও।

Hot this week

মমতা-কেজরিওয়ালের জন্যই NDA-তে যোগ দেন নীতিশ কুমার! বিস্ফোরক জেডিইউ নেতা

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে অন্যতম বড়...

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজির সিলিন্ডার ৯৬৮ টাকা!

মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল সাধারণ মানুষ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির...

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

Topics

মমতা-কেজরিওয়ালের জন্যই NDA-তে যোগ দেন নীতিশ কুমার! বিস্ফোরক জেডিইউ নেতা

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে অন্যতম বড়...

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজির সিলিন্ডার ৯৬৮ টাকা!

মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল সাধারণ মানুষ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির...

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Related Articles

Popular Categories