Sunday, October 25, 2026
31 C
Kolkata

সংসারে অভাব,ব্যাঙ্ক লোনের চাপ,বাধ্য হয়ে ফুটপাতের চা বিক্রেতা সফল ইঞ্জিনিয়ার সঞ্জু

এনবিটিভি ডেস্ক, জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: সংসারের অভাব আর ব্যাংক লোনের কিস্তির চাপে পড়ে ফুটপাতে চা বিক্রিকেই পেশা হিসেবে বেছে নিয়েছে মন্তেশ্বর গ্রামের, ইঞ্জিনিয়ারিং এ সফল পড়ুয়া সঞ্জু কুন্ডু ।

ইঞ্জিনিয়ারিং এ সফল পড়ুয়া সঞ্জু কুন্ডু । বাবা নব কুমার কুন্ডু, পেশায় সবজি বিক্রেতা। ২০১৫ সালে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সফল হয়ে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ পড়াশোনা করে সফল হয়। হোস্টেলে থাকা ও পড়ার অর্থের প্রয়োজনে ২০১৬ সালে মন্তেশ্বর বাজারের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা থেকে একলক্ষ চব্বিশ হাজার টাকার শিক্ষা লোন পেয়েছিল সঞ্জু। সঞ্জুর দাবি, ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছিল পড়াশোনা সমাপ্তির পর কাজে যোগ দিলে তারপর ব্যাঙ্ক লোন শোধ করলেও চলবে। বর্তমানে লোনের পরিমান বেড়ে প্রায় দু’লক্ষ টাকার কাছাকাছি হয়ে যায়।

২০১৯সালের শেষে ইঞ্জিনিয়ারিং পাশ করলেও এখনো কাজ পায়নি সে। বাড়ি ফিরে বিগত কয়েক মাস ধরে অনলাইনে নানান সংস্থায় আবেদন ও পরীক্ষা দিয়েছে সে কিন্তু লকডাউন পরিস্থিতিতে রেজাল্ট আসেনি বলে জানিয়েছে সঞ্জু।
ইতিমধ্যে জুলাই মাসে, ফুটপাতে ব্যবসা করা কালীন অসুস্থ হয়ে পড়ে বাবা। কিছুদিন বিশ্রামে থাকার পর সুস্থ হলেও আগের মত ব্যবসা করার শক্তি কমেছে তার। এ সময় ব্যাঙ্ক থেকেও লোন শোধ করার জন্য চাপ আসে।এই পরিস্থিতিতে মালডাঙ্গা মন্তেশ্বর রাস্তার ধারে ফুটপাতের চারপাশ একটু ঘিরে ছোট্ট চায়ের দোকান শুরু করেছে সঞ্জু।

সঞ্জুর পরিবারের দাবি , শিক্ষা লোন মকুব করা হোক, না হলে অন্ততপক্ষে কোন চাকরি না পাওয়া পর্যন্ত কিস্তি প্রদানের ক্ষেত্রে ব্যাঙ্কের চাপ থেকে মুক্তি দেওয়া হোক।

Hot this week

গরুর মাংস খাওয়ায় হেনস্তার শিকার, বাড়ি ফিরে আত্মহত্যা ১৬ বছরের দলিত পড়ুয়ার!

তামিলনাড়ুর কোয়েম্বাটুরে ১৬ বছরের এক দলিত ছাত্রের মৃত্যুকে কেন্দ্র...

জামিয়ায় ছাত্র সংসদের দাবিতে সংঘর্ষ! অনলাইনে পঠনপাঠনের নির্দেশ, ৭ সদস্যের কমিটি গড়ল কর্তৃপক্ষ

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে...

ফের উত্তাল ফ্রান্স! প্যারিসে কার্যত অচলাবস্থা, পথে ৭০ হাজার পুলিশ, গ্রেফতার ১৩৫

এক সপ্তাহের ব্যবধানে ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স। স্কুলগুলির জন্য...

যুদ্ধবিরতির পরেও গাজায় রক্তপাত! ১,৪০০-র বেশি প্যালেস্টিনিয়ান নিহত, ভয়াবহ রিপোর্ট অ্যামনেস্টির

যুদ্ধবিরতির বর্ষপূর্তির পরেও গাজ়ায় থামেনি রক্তপাত। ইজ়রায়েল ও হামাসের...

Topics

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ১ নভেম্বর ১০ লক্ষ মানুষের জমায়েতের ডাক কংগ্রেসের!

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে ফের আন্দোলনের...

Related Articles

Popular Categories