Friday, March 6, 2026
28.9 C
Kolkata

দক্ষিণ দিনাজপুরে কন্যাশ্রী ফর্ম জালিয়াতির চেষ্টা: নাবালিকা বিবাহের ঘটনায় উত্তপ্ত স্কুল

দক্ষিণ দিনাজপুরে কন্যাশ্রী ফর্ম জালিয়াতির চেষ্টা: নাবালিকা বিবাহের ঘটনায় উত্তপ্ত স্কুল

দক্ষিণ দিনাজপুরের পতিরাম বিবেকানন্দ উচ্চ বালিকা বিদ্যালয়ে কন্যাশ্রী প্রকল্পের ফর্ম পূরণে প্রতারণার চেষ্টা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। একাদশ শ্রেণির এক নাবালিকা পড়ুয়ার মা নিজের বিবাহিত ও সদ্য সন্তানপ্রসবা মেয়ের পরিবর্তে অষ্টম শ্রেণির এক প্রতিবেশী ছাত্রীকে নিয়ে ফর্ম পূরণ করানোর চেষ্টা করলে ঘটনাটি ধরা পড়ে। এতে স্কুল চত্বরে তৈরি হয় উত্তেজনাকর পরিস্থিতি।

অভিযোগ, একাদশ শ্রেণির ওই ছাত্রীর বয়স মাত্র ১৬ বছর, কিন্তু ইতিমধ্যেই তার বিয়ে হয়ে গেছে এবং সে সদ্য মা হয়েছে। কন্যাশ্রী প্রকল্পের শর্তানুযায়ী, স্কুলে নিয়মিত উপস্থিতি ও অবিবাহিত থাকা বাধ্যতামূলক। তাই, মেয়ের অযোগ্যতা ঢাকতে মা প্রতিবেশীর অষ্টম শ্রেণির ছাত্রীকে স্কুলে নিয়ে গিয়ে ভুয়ো পরিচয় ফর্ম পূরণের চেষ্টা করেন।
স্কুলের শিক্ষিকাদের সতর্ক নজরে ধন্দ তৈরি হলে ঘটনা ফাঁস হয়। পরে, অষ্টম শ্রেণির ছাত্রীর অভিভাবকরা স্কুলে গিয়ে প্রতিবাদ জানান।
অষ্টম শ্রেণির ছাত্রীর অভিভাবক বলেন, “আমাদের অজান্তে মেয়েকে অন্য পরিচয়ে ব্যবহার করা হয়েছে। এই অন্যায়ের বিচার চাই। ওরা হাসপাতাল থেকে ফিরলে এর জবাব দেব।”

একাদশ শ্রেণির ছাত্রীর অভিভাবক স্কুল কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে স্বীকার করেছেন যে, তিনি ভুল করে অন্য মেয়েকে নিয়ে গিয়েছিলেন এবং তাঁর মেয়ে কন্যাশ্রী পাওয়ার অযোগ্য।

বালুরঘাটের বিডিও সম্বল ঝাঁ জানান, “ঘটনাটি তদন্ত করে দোষী সাব্যস্ত হলে অভিভাবকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

বিদ্যালয় পরিদর্শক মৃন্ময় সরকার বলেন, “কন্যাশ্রীর মূল উদ্দেশ্য বিঘ্নিত করার চেষ্টা হয়েছে। এ ধরনের কাজ সমাজের জন্য ক্ষতিকর।”

এই ঘটনায় পুনরায় আলোচনায় এসেছে নাবালিকা বিয়ে ও সরকারি প্রকল্পের সুযোগ নেওয়ার প্রবণতা। স্থানীয় সচেতন মহল মনে করছেন, কন্যাশ্রীর মতো প্রকল্পের সুবিধা পেতে গেলে
যাচাইয়ের প্রক্রিয়া আরও কঠোর করা প্রয়োজন।
এছাড়া, অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিচ্ছেন সমাজকর্মীরা।

কন্যাশ্রী প্রকল্পের শর্ত:

  • অবিবাহিত ও স্কুলে নিয়মিত উপস্থিতি বাধ্যতামূলক।
  • মেয়েদের বয়স ১৩ থেকে ১৮ বছরের মধ্যে সীমাবদ্ধ।
  • বার্ষিক আর্থিক সহায়তা ও এককালীন অনুদানের ব্যবস্থা।

পতিরামের এই ঘটনা প্রশাসনিক ত্রুটির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অভাবকেই তুলে ধরে। কন্যাশ্রীর মতো প্রকল্পের সফলতা নিশ্চিত করতে প্রতারণা রোধে কঠোর নজরদারি ও গণসচেতনতা জরুরি বলে মত বিশেষজ্ঞদের।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories