Wednesday, March 11, 2026
33.8 C
Kolkata

ধর্মীয় অনুভূতিতে আঘাত, হায়দরাবাদের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এফআইআর

মসজিদের দিকে তীর নিক্ষেপ করার ইঙ্গিত করার অভিযোগে হায়দরাবাদের বিজেপি প্রার্থী কে মাধবী লাথার বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে পুলিশ।

তার বিরুদ্ধে অভিযোগ তিনি মুসলিম সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করেছেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি মুসলমানদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়।

এফআইআর অভিযোগ করা হয়, মাধবী লথা ১৭ এপ্রিল রাম নবমী মিছিলের সময় একটি মসজিদে তীর আঁকার এবং গুলি করার অঙ্গভঙ্গি করেছিলেন। এটি  মুসলিম সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত হানে।

ভারতীয় দণ্ডবিধির ধারা ২৯৫ এ এর অধীনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। বিজেপি প্রার্থী কে মাধবী লাথা এ ব্যাপারে এক্সে দেওয়া একটি পোস্টে বলেছেন, ভিডিওটি অসম্পূর্ণ। তার বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে।

এদিকে বিজেপির বিরুদ্ধে  শহরে শান্তি বিঘ্নিত করার চেষ্টার অভিযোগ তুলেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীনের নেতা এবং হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি।

তিনি বলেন, তেলেঙ্গানা এবং হায়দরাবাদের মানুষ বিজেপির উদ্দেশ্য জানে।  বিজেপি প্রার্থীর “অশ্লীল এবং উত্তেজক” আচরণ ভোটাররা সহ্য করবে না।

Hot this week

এসআইআর প্রক্রিয়ার প্রতিবাদে মালদা শহরে নাগরিকদের বিশাল মিছিল

মালদা শহরে মঙ্গলবার নাগরিকত্ব ও ভোটাধিকার রক্ষা মঞ্চের উদ্যোগে...

হায়দরাবাদে কাজ করতে গিয়ে মৃত্যু, মালদায় ফিরল পরিযায়ী শ্রমিকের মৃতদেহ

মালদহ জেলার মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বাগিচাপুর...

শিডিউল না দেখিয়ে কাজ করায় স্থানীয় বাসিন্দাদের চাপে বন্ধ রাস্তা নির্মাণের কাজ! ‘সিপিএম-এর ষড়যন্ত্র’ দাবি তৃণমূলের

কোন্নগরের নবগ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তাঘাটের বেহাল দশায় নাজেহাল এলাকাবাসীরা।...

Topics

জ্বালানি সংকটের মাঝে বাংলাদেশের জন্য ভারত থেকে গেল ৫ হাজার টন ডিজেল, ছ’মাসে লক্ষ্য ৯০ হাজার টন!

বাংলাদেশে জ্বালানি সরবরাহ বাড়াতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল...

“আমরা আছি বলেই আপনারা নিরাপদ ”—মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে সাম্প্রদায়িক মেরুকরণের অভিযোগ!

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য ঘিরে রাজ্যের রাজনীতিতে...

Related Articles

Popular Categories