Friday, March 6, 2026
26.7 C
Kolkata

রামনবমীতে তীব্র গরমে হাঁটলেও ওয়াকফ সংশোধনী বিল পাসের দিন অনুপস্থিত থেকে শতাব্দীর অসুস্থতার অজুহাত কি অভিনয়? বিজেপিকে সুবিধা করে দিলেন?

বীরভূমের সিউড়িতে রামনবমীর মিছিলে রাজনীতির নতুন সমীকরণ! একদিকে বিজেপির শোভাযাত্রা, অন্যদিকে তৃণমূলের “রামভক্তি” প্রদর্শনের প্রতিযোগিতা। তৃণমূল নেতৃত্বের হনুমান মন্দির পর্যন্ত মিছিলে শামিল হয়েছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়, বিধায়ক বিকাশ রায়চৌধুরীসহ দলের বড় নেতারা। কিন্তু এই উৎসবের আবহে প্রশ্ন উঠেছে রাজনৈতিক ‘ডাবল গেম’ নিয়ে!

গত কয়েকদিন আগেই সংসদে ওয়াকফ বিলের ভোটাভুটির দিনে শতাব্দী রায়ের অনুপস্থিতি নিয়ে তৃণমূল দাবি করেছিল, তিনি “ভীষণ অসুস্থ”। ডায়রিয়ার কথা বলে সংসদে না গিয়ে বিল পাসে পরোক্ষভাবে বিজেপিকে সহায়তা করার অভিযোগ ওঠে বিরোধীদের তরফে। কিন্তু রামনবমীর দিনেই সেই শতাব্দী রোজ কড়া রোদে মিছিলে হাঁটলেন, স্যালাইন নিয়ে! প্রশ্ন: ভোটের দিনে এয়ারকন্ডিশনড সংসদ ভবনে যাওয়া কি রোদে হাঁটার চেয়েও কঠিন ছিল?

বিরোধী মহলের দাবি, তৃণমূল আসলে সংখ্যালঘুদের মুখে ‘সেকুলারিজম’ এর মধুর বুলি আওড়ালেও, গোপনে আরএসএস-বিজেপির এজেন্ডাকেই এগিয়ে দিচ্ছে। ওয়াকফ বিল পাসে নীরবতা আর রামনবমীতে উৎসব—দুটোই সেই কৌশলের অংশ। সিউড়ির মিছিলে তৃণমূল নেতাদের রামের পতাকা হাতে মাতামাতি দেখে স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের এক বাসিন্দার কথায়, “এবার বুঝেছি, এরা আমাদের ভোটের আগে মসজিদ দেখায়, ভোটের পরে মন্দির দেখায়!”

রাজ্য জুড়ে তৃণমূল ও বিজেপির সমান্তরাল মিছিলকে অনেকেই দেখছেন ‘পরস্পরবিরোধী শক্তির গোপন হ্যান্ডশেক’ হিসেবে। বিজেপি যেখানে হিন্দুত্ববাদের জোরে সরকারি ক্ষমতা দখলের লড়াইয়ে, তৃণমূল সেখানে সংখ্যাগরিষ্ঠ ভোটব্যাঙ্ক ধরে রাখতে ‘সফট হিন্দুয়া’ ইমেজ গড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, “একদিকে কোরবানির উৎসবে বাধা, অন্যদিকে রামনবমীতে জাঁক—এটা তৃণমূলের ‘সেফটি ভ্যালভ’ কৌশল, যাতে কোনো ভোটই হাতছাড়া না হয়!”

সোশ্যাল মিডিয়ায় তৃণমূল-বিজেপির এই ‘ভালোবাসা’ নিয়ে তৈরি হয়েছে মিমের বন্যা। ব্যবহারকারীরা লিখছেন—”দুই নৌকায় পা, ভোটারদের চোখে ধোঁয়া!” অন্যদিকে, তৃণমূলের এক নেতা নাম না প্রকাশের শর্তে বলেন, “ধর্মীয় উৎসবে সবাই অংশ নিতে পারে, এটা রাজনীতি নয়।” কিন্তু প্রশ্ন থেকে যায়: যখন সংবিধানের সেকুলার নীতিকে পাশ কাটিয়ে ধর্মীয় পরিচয়ের রাজনীতি চলে, তখন ‘সবাইকে একসাথে নিয়ে চলা’ মুস্কিল হয়ে যায়

রামনবমীর মিছিলে মাতামাতি হয়তো ক্ষণিকের, কিন্তু বাংলার রাজনীতিতে ধর্মীয় পোলারাইজেশনের যে বীজ পোঁতা হচ্ছে, তার ফল ভবিষ্যতে কী ভয়ংকর হবে—সেটাই এখন চিন্তার বিষয়।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories