মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, গুজরাটের মতো রাজ্যে কয়েক বছর ধরে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে চলেছে। মধ্যপ্রদেশের ব্যাপক দুর্নীতির সুরাহা আজ পর্যন্ত হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার সেই দুর্নীতি সারা দেশে ছড়িয়ে দিতে চাইছেন বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী
রাহুল বলেন, ‘একটি পরীক্ষা (নেট) বাতিল হয়েছে। অন্যটা (নিট) নিয়ে তদন্ত চলছে। জানি না, অপরাধ চক্রের মূল হোতারা ধরা পড়বেন কি না।’
যারা চিকিৎসক হতে চান তাদের জন্যে ‘নিট’ হচ্ছে পরীক্ষার প্রথম ধাপ। ইংরেজিতে এটি হলো ‘ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট’, সংক্ষেপে এনইইটি (নিট)। দ্বাদশ শ্রেণি পাসের পর চিকিৎসক হতে গেলে এই প্রবেশিকা পরীক্ষায় পাস করা জরুরি। সর্বভারতীয় এইপরীক্ষা ঘিরে এবার ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে।


