Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

শিল্পায়নের লক্ষ্যে লন্ডন সফরে মমতা, সঙ্গে বাংলার শিল্পপতিদের টিম !

শনিবার সন্ধ্যায় কলকাতার হালকা বৃষ্টি-ভেজা আবহাওয়া পেছনে ফেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনের উদ্দেশে রওনা দেন। রবিবার সকালে স্থানীয় সময় ৭টায় (ভারতীয় সময় দুপুর ১২:৩০) তিনি ব্রিটিশ রাজধানীতে পৌঁছান। সেখানে তাঁর স্বাগত জানায় ঠান্ডা হাওয়া ও টিপটিপ বৃষ্টি। রবিবার তাঁর কোনো সরকারি এজেন্ডা না থাকলেও সোমবার থেকে শুরু হচ্ছে ব্যস্ততার পালা। প্রথম দিনে লন্ডনের ভারতীয় হাই কমিশনের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

মঙ্গলবার আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনে অংশ নেবেন মমতা। এরপর বুধবার সরকারি পর্যায়ে বাণিজ্যিক আলোচনায় বসবেন তিনি। বাংলায় বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে গত মাসে নিউ টাউনে আয়োজিত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের ধারাবাহিকতায় এই লন্ডন সফর। এবারের দলে রয়েছেন রাজ্যের একদল শিল্পপতি। কলকাতা থেকে একই ফ্লাইটে শিল্পপতি সত্যাম রায়চৌধুরী ও উমেশ চৌধুরী এসেছেন লন্ডনে। দুবাই থেকে যুক্ত হয়েছেন উজ্জ্বল সিনহা ও মেহুল মোহানকা। এছাড়াও বৈঠকের আগে আরও কয়েকজন ভারতীয় শিল্পপতি পৌঁছাবেন বলে খবর। প্রশাসনিক সহযোগিতায় রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ, শিল্পসচিব বন্দনা যাদব, নিরাপত্তা প্রধান পীযূষ পাণ্ডে এবং প্রিন্সিপাল সচিব গৌতম সান্যাল।

তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসে মমতা রাজ্যে শিল্পায়ন ও বিনিয়োগ ত্বরান্বিত করতে আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখছেন। গত সেপ্টেম্বরে স্পেন ও দুবাই সফরের পর এবার লন্ডনে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। তবে এই সফরের একটি উল্লেখযোগ্য অংশ হলো বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সামাজিক উন্নয়ন বিষয়ে দেওয়া তাঁর বিশেষ বক্তৃতা।

লন্ডনের সেন্ট জেমস কোর্ট হোটেলে থাকছেন মমতা, যা ব্রিটিশ রাজপরিবারের বাকিংহাম প্যালেসের অতি নিকটে। পূর্ববর্তী সফরেও তিনি এই হোটেলেই ছিলেন এবং পার্কে হাঁটার অভ্যাস বজায় রেখেছিলেন। এবারও প্রকৃতির সান্নিধ্য পেতে পার্কে হাঁটার পরিকল্পনা থাকতে পারে। তবে শনিবার সকালে কলকাতা ছাড়ার আগেই হিথরো বিমানবন্দরে বিদ্যুৎ বিপর্যয়ে প্রায় ১৮ ঘণ্টা বিমান চলাচল বন্ধ থাকায় উদ্বেগ তৈরি হয়েছিল। এই সমস্যায় প্রায় ১,৫০০ ফ্লাইট বাতিল হলেও মমতা দৃঢ়ভাবেই সফর পরিকল্পনা অক্ষুণ্ণ রাখেন। কলকাতা থেকে দুবাই হয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি সময়মতো লন্ডনে পৌঁছান। রবিবার হোটেলেই বিশ্রাম নেওয়ার পর সোমবার থেকে শুরু হচ্ছে তার ঘোষিত অফিসিয়াল কর্মসুচি।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories