Sunday, March 8, 2026
29.1 C
Kolkata

ভারত-মিয়ানামার সীমান্ত বন্ধের বিরোধিতা নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীর

এবার ভারত-মিয়ানমার সীমান্তে বেড়া দেওয়ার বিরোধিতা করলেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও।
গত বুধবার ভারতের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করার ৪৮ ঘণ্টার মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী এ মন্তব্য করেন।
শনিবার সব পক্ষের কথা মাথায় রেখে একটি সমাধানের সূত্র খুঁজে বের করতে হবে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষের সমস্যার সমাধানে আমাদের একটা উপায় বের করতে হবে। নাগাল্যান্ডের সঙ্গে মিয়ানমারের বিস্তীর্ণ সীমান্ত রয়েছে। এই সীমান্তের দুই দিকে নাগারা রয়েছে। অনুপ্রবেশের বিষয়টিকেও মাথায় রাখতে হবে এবং সবদিক বিবেচনা করে একটা উপায় বের করা দরকার।’
নাগাল্যান্ডে যৌথভাবে ক্ষমতায় আছে নেইফিউ রিওর দল ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (এনডিপিপি) এবং বিজেপি। এবার দুই দেশের সীমান্তে কাঁটাতারের বিরোধীতা করল বিজেপির নেতৃত্বাধীন জোটের দল।
এর আগে উত্তর-পূর্ব ভারতের অন্য একটি রাজ্য মিজোরামের সর্বোচ্চ সামাজিক সংগঠন ইয়াং মিজো অ্যাসোসিয়েশন (যার অন্য নাম সেন্ট্রাল ইয়াং মিজো অ্যাসোসিয়েশন) জানিয়েছিল, ভারত-মিয়ানমারের মধ্যে বেড়া দেওয়ার সিদ্ধান্ত তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমাও বলেছিলেন, এই অপ্রত্যাশিত সিদ্ধান্তের তিনি বিরোধিতা করছেন। মণিপুরের কুকি আদিবাসীদের সর্বোচ্চ সামাজিক সংগঠন কুকি-ইনপিও একই সুরে সীমান্ত বন্ধের সিদ্ধান্তের বিরোধিতা করেছিল।

গত শনিবার আসাম পুলিশের কমান্ডো বাহিনীর ‘পাসিং ডে প্যারাডে’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুয়াহাটিতে বলেছিলেন, উত্তর-পূর্ব ভারতে মিয়ানমারের সঙ্গে দীর্ঘ সীমান্ত সিল করে দিতে চলেছে ভারত। এই সিদ্ধান্ত নরেন্দ্র মোদির সরকারের। পুরো সীমান্ত বাংলাদেশের মতো বেড়া দিয়ে বন্ধ করা হবে।

অমিত শাহ বলেন, মিয়ানমারের সঙ্গে ভারতের যে অবাধ যাতায়াতের চুক্তি আছে, সেই চুক্তি ভারত সরকার পুনর্বিবেচনা করবে। দুই দেশের মধ্যে আসা-যাওয়ার ব্যবস্থাও বন্ধ হবে।

Hot this week

হোলির শোভাযাত্রায় ইজরায়েলের পতাকা, মোদি–নেতানিয়াহুর পোস্টার ঘিরে বিতর্ক কর্ণাটকে

কর্ণাটকের বেলাগাভিতে হোলির একটি শোভাযাত্রাকে ঘিরে নতুন করে বিতর্ক...

করণদিঘিতে বিজেপির ‘পরিবর্তন সভা’য় কম উপস্থিতি, খালি চেয়ার ঘিরে শুরু রাজনৈতিক আলোচনা

উত্তর দিনাজপুরের করণদিঘিতে বিজেপির ডাকা একটি ‘পরিবর্তন সভা’ ঘিরে...

ইরানে দ্রুত জয়ের আশা ধাক্কা খেল, চাপে ট্রাম্প প্রশাসন

ইরানে শুরু হওয়া সামরিক সংঘাত ঘিরে দ্রুত জয়ের যে...

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

Topics

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Related Articles

Popular Categories