এনবিটিভি ডেস্ক, দূর্গাপুর: রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন দূর্গাপুর শিল্পাঞ্চলের বহু জায়গা। দুপুরের পর থেকে বৃষ্টিতে ডুবে গিয়েছে শিল্পাঞ্চলের বহু নীচু এলাকা। গতকাল দুপুর থেকে সারারাত টানা বৃষ্টির ফলে সমস্ত নালা কানায় কানায় পূর্ণ হয়ে জল ঢুকে পরে বাড়িঘর দোরগোড়ায়। জলে ডুবে গিয়েছে বহু ঘরবাড়ি।
মেনগেট বস্তির পাশ দিয়ে বয়ে চলা নালার জল কানায় কানায় পূর্ণ হয়ে আশেপাশের সমস্ত জনবসতিতে ডুবিয়ে দিয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ও গবাদি পশু ঘরবাড়ি ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। অন্যদিকে শিল্পাঞ্চলের ৫৪ ফুট সেখানে ঘরের ভেতরে ঢুকে পড়েছে জল।
দূর্গাপুর স্টেশন সংলগ্ন রায়ডাঙ্গাতে একই
অবস্থা প্রায় ঘরে ঢুকে পড়েছে জল ৷ রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সেরকম পদক্ষেপ নেওয়া চোখে পড়েনি তবে পুলিশের তৎপরতা চোখে পড়েছে। বেলা বাড়লে আরও ক্ষয়ক্ষতির পরিমান সঠিকভাবে জানা যাবে।
রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন দূর্গাপুর শিল্পাঞ্চলের বিস্তীর্ণ এলাকা
Popular Categories


