প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘হিন্দু’ নন বলে দাবি করার একদিন পর সোমবার আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পাটনা পুলিশ।
এর আগে রবিবার রাতে ভারতীয় জনতা যুব মোর্চা (বিজেওয়াইএম) এর রাজ্য মুখপাত্র কৃষ্ণ সিং পাটনার গান্ধী ময়দান থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেন।
ধর্ম, জাতি, জন্মস্থান, বাসস্থান, ভাষা ইত্যাদির ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচারের অভিযোগে এই অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগে বলা হয়, লালু প্রসাদ যাদবের বিবৃতি জনসাধারণের মধ্যে বৈষম্য তৈরি করতে পারে। এতে ধর্মীয় বা সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পারে। এমন বিবৃতি দেওয়া থেকে তার বিরত থাকা উচিত।
এসব অভিযোগ অস্বীকার করেছেন লালু প্রসাদ যাদবের সমর্থকেরা। তাদের দাবি কোন প্রেক্ষাপেট তিনি এই বক্তব্য দিয়েছেন সেটি আমলে না নিয়েই অভিযোগ তোলা হচ্ছে।


