উত্তরপ্রদেশের মুসলিম পক্ষকে একটি দরগা হিন্দুদের কাছে হস্তান্তর করার নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার কবরস্থান এবং সুফি সাধক শেখ বদরুদ্দিন শাহের দরগা রয়েছে এমন একটি স্থানের মালিকানা চেয়ে মুসলিম পক্ষের করা কয়েক দশকের পুরোনো একটি আবেদন প্রত্যাখান করেছে বাগপত জেলা আদালত।
সিভিল জজ শিবম দ্বিবেদী ওই আদেশ দেন।
উল্লেখ্য, বদরুদ্দিন শাহের দরগাহটি ৬০০ বছরের পুরোনো। এটি বাগপত জেলার বারনাওয়া গ্রামে অবস্থিত। ৫৩ বছর আগে হিন্দুরা দাবি করে দরগাহটির স্থানে মহাভারতে উল্লেখিত ‘লক্ষগৃহ’- এর অবস্থান ছিল।
১৯৭০ সালে দরগার তত্ত্বাবধায়ক মুকিম খান হিন্দুরা দরগায় অনুপ্রবেশ করে প্রার্থনা চেষ্টা করেছে বলে আদালতে অভিযোগ করেন। স্থানীয় হিন্দু পুরোহিত কৃষ্ণদত্ত মহারাজকে ওই মামলায় বিবাদী করা হয়।
বিবাদীদের পক্ষে আইনজীবী রণবীর সিং সংবাদমাধ্যকে বলেন, আমরা আদালতে লক্ষাগ্রহের সমস্ত প্রমাণ পেশ করেছি যার ভিত্তিতে আদালত মুসলিম পক্ষের আবেদন প্রত্যাখ্যান করেছে।
এদিকে এই আদেশ প্রত্যাখান করে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন মুসলিম পক্ষের আইনজীবি অ্যাডভোকেট শহিদ খান।


