Sunday, March 8, 2026
32.4 C
Kolkata

‘দিদিকে বলো’র পাল্টা ‘দিলীপ দা’কে বলো! আমফানে ক্ষতিগ্রস্থদের নাম নথিভুক্ত করলে কেন্দ্রকে পাঠাব, বললেন দিলীপ ঘোষ

এনবিটিভি ডেস্ক: আমফানে দুর্গত যাঁরা এখনও ক্ষতিপূণ পাননি, তাঁদের জন্য নতুন একটি ওয়েবসাইট এনেছে রাজ্য বিজেপি। ‘আমাদের দিলীপদা’ নামক সেই ওয়েবসাইটে গিয়ে আমফানের ক্ষতিপূরণ নিয়ে সরাসরি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে জানানো যাবে। এই প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন, যাঁরা যাঁরা এই ওয়েবসাইটে নাম নথিভুক্ত করবেন। রাজ্য চাইলে সেই নামের তালিকা রাজ্য সরকারকে দেওয়া হবে। পাশাপাশি কেন্দ্রকেও পাঠানো হবে। তিনি বলেন, “এই পোর্টালে ক্ষতিগ্রস্থদের নাম রাজ্য চাইলে দেব। কেন্দ্রকে পাঠাব।”

রাজ্য বিজেপি সভাপতি দাবি করেন, “মুখ্যমন্ত্রী কমিটি করলেও কিছু হয়নি। সার্ভে ঠিকমতো হয়নি। বিডিও কোথায় কোথায় যাবেন। এত গ্রাম আছে।  বিরোধীদের নিয়ে কাজ করলে এটা সম্ভব হত।” প্রসঙ্গত, আমফানের ক্ষতিপূরণের টাকা নিয়ে তুঙ্গে শাসক-বিরোধী তরজা। দুর্গতরা ক্ষতিপূরণের টাকা পাচ্ছেন না, স্বজনপোষণ চলছে বলে বার বার সরব হয়েছেন বিরোধীরা। অন্যদিকে মুখ্যমন্ত্রীও কড়া নির্দেশ দিয়েছেন, রেশন ও আমফানের ক্ষতিপূরণের টাকা নিয়ে কোনও দুর্নীতি বরদাস্ত করা হবে না। কেউ দুর্নীতি করলে, প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে তাঁর বিরুদ্ধে। সে পঞ্চায়েত প্রধান হোক বা পঞ্চায়েত সমিতির প্রধান, যে-ই হোক। দলনেত্রীর নির্দেশের পর ইতিমধ্যেই দল থেকে বহিষ্কার করে কড়া পদক্ষেপ নিয়েছে তৃণমূল নেতৃত্বও।

Hot this week

বুলডোজারের পর ভোটার তালিকাতেও ধাক্কা! অসমে উচ্ছেদ হওয়া বহু বাংলাভাষী মুসলিমের নাম বাদ

আগে বুলডোজার চালিয়ে বাড়িঘর ভেঙে উচ্ছেদ করা হয়েছিল। এবার...

হোলির রং নিয়ে বিতর্কে উত্তেজনা, উত্তরপ্রদেশে ১০৮ জনের বিরুদ্ধে মামলা

হোলির দিনে রং ছোড়া নিয়ে বিতর্ককে কেন্দ্র করে উত্তরপ্রদেশের...

গোরক্ষার নামে হামলার অভিযোগ, রাজস্থানে গুলি করে খুন হরিয়ানার মুসলিম ট্রাক চালক আমির

গোরক্ষা বাহিনীর হামলার অভিযোগে রাজস্থানে খুন হলেন ২৮ বছরের...

হোলির শোভাযাত্রায় ইজরায়েলের পতাকা, মোদি–নেতানিয়াহুর পোস্টার ঘিরে বিতর্ক কর্ণাটকে

কর্ণাটকের বেলাগাভিতে হোলির একটি শোভাযাত্রাকে ঘিরে নতুন করে বিতর্ক...

Topics

করণদিঘিতে বিজেপির ‘পরিবর্তন সভা’য় কম উপস্থিতি, খালি চেয়ার ঘিরে শুরু রাজনৈতিক আলোচনা

উত্তর দিনাজপুরের করণদিঘিতে বিজেপির ডাকা একটি ‘পরিবর্তন সভা’ ঘিরে...

ইরানে দ্রুত জয়ের আশা ধাক্কা খেল, চাপে ট্রাম্প প্রশাসন

ইরানে শুরু হওয়া সামরিক সংঘাত ঘিরে দ্রুত জয়ের যে...

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

Related Articles

Popular Categories