Saturday, September 5, 2026
28 C
Kolkata

সাম্প্রদায়িক মন্তব্যের প্রতিবাদ করতেই নৃশংস পরিণতি! বিহারে লোহার রডের আঘাতে প্রাণ গেল ৬৫ বছরের আব্দুল সালামের

বিহারের দারভাঙা জেলার জামালপুর থানার অন্তর্গত ঝাগারুয়া গ্রামে এক মর্মান্তিক ঘটনার অভিযোগ সামনে এসেছে। ৬৫ বছরের এক বৃদ্ধ, আব্দুল সালাম, লোহার রড দিয়ে পিটিয়ে খুন হয়েছেন বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে একটি গ্রাম্য ঝগড়াকে কেন্দ্র করে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা মনীশ কুমার রামের কিছু ইট চুরি হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই বিষয় নিয়ে উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ, সেই সময় মনীশ কুমার রামের মা বিমলা দেবী তর্কের মধ্যে কটু ভাষা ব্যবহার করেন এবং সাম্প্রদায়িক মন্তব্যও করেন। ঠিক তখনই সেখান দিয়ে যাচ্ছিলেন আব্দুল সালাম। তিনি ওই মন্তব্যের প্রতিবাদ করেন বলেই জানা গেছে।

অভিযোগ, এরপরেই পরিস্থিতি হঠাৎই হিংসাত্মক হয়ে ওঠে। মনীশ কুমার রাম, তার ভাই রোশন কুমার রাম এবং তাদের মা বিমলা দেবীসহ আরও কয়েকজন মিলে আব্দুল সালামের উপর হামলা চালায়। অভিযোগ, লোহার রড দিয়ে তার মাথায় একাধিকবার আঘাত করা হয়। গুরুতর জখম হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

গ্রামের মানুষ দ্রুত তাকে উদ্ধার করে কিরতপুর কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং মূল অভিযুক্তদের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories