Tuesday, March 10, 2026
24.5 C
Kolkata

রাজস্থান পুলিসের হাতে গ্রেপ্তার ২ আইএসআই চর বিকাশ কুমার ও চিমন লাল

এনবিটিভি ডেস্ক: পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হয়ে চরবৃত্তি করতে গিয়ে হাতেনাতে পাকড়াও ২ যুবক। সোমবার সিভিল ডিফেন্সে কর্মরত ২ কর্মীকে গ্রেফতার করল রাজস্থান পুলিস।

লখনউয়ের সেনা গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে রাজস্থান পুলিসের জালে ধরা পড়েছে বিকাশ কুমার(২৯) ও চিমন লাল(২২) নামে দুই যুবক। বিকাশ কাজ করতো জয়পুরে সেনার অস্ত্র ডিপোয়। অন্যদিকে, চিমন লাল কর্মরত ছিল মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে। টাকার বিনিময়ে এরা পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের কাছে সেনার গুরুত্বপূর্ণ তথ্য সরবারহ করতো।

গতবছর অগাস্ট মাসে লখনউয়ের সেনা গোয়েন্দারা বিকাশ কুমারের চরবৃত্তির খবর টের পান। খবর নিয়ে দেখা যায় বিকাশ নিজের ও তার অন্যান্য ভাইদের অ্যাকাউন্টে আইএসআইয়ের কাছ থেকে টাকা নেয়। বিষয়টি রাজস্থান পুলিসকে জানান সেনা গোয়েন্দারা। শুরু হয় অপারেশন ডেজার্ট চেজ। বিকাশ ও চিমনের প্রতিটি পদক্ষেপ নজর রাখা শুরু হয়। দেখা যায় রাজস্থানে সেনার ওয়াটার ডিস্ট্রিবিউশন স্টেশনের ছবি-সহ অন্যান্য তথ্য পাঠিয়ে দিচ্ছে বিকাশ। শেষপর্যন্ত গ্রেফতার করা হয়ে বিকাশ ও চিমনকে।

ধৃতদের মধ্যে একজন মুলতানের এক মহিলা আইএসআই এজেন্টের সঙ্গে পরিচিত হয় ফেসবুকের মাধ্যমে। ওই মহিলা অশোকা চোপরা নামে একটি অ্যাকাউন্ট খোলে। নিজেকে ক্যান্টিন স্টোর জিপার্টমেন্ট্র কর্মী হিসেবে পরিচয় দেয়। এছাড়াও বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দেওয়ার জন্য বিকাশকে বলে। আসলে বিকাশকে হানি ট্রাপে ফাঁসিয়ে দেয় ওই মহিলা এজেন্ট।

জেরায় বিকাশ জানিয়েছেন সেনা সংক্রান্ত খবর দিয়ে সে ৭৫,০০০ টাকা পেয়েছে। এর মধ্যে ৯,০০০ দিয়েছে চিমনকে।

Hot this week

সীমান্ত রক্ষ্মীর মদতে চলছে গরু পাচার! গুরুতর অভিযোগ তুলছে উত্তর দিনাজপুরের মহিপুর গ্রামবাসীরা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার অন্তর্গত মহিপুর গ্রাম পঞ্চায়েতের শনগা...

রমজানের মাসে চরম বিদ্যুৎ বিভ্রাট! ক্ষুব্ধ মুর্শিদাবাদবাসী

রমজান মাসের মধ্যেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা নিয়ে...

মালদায় গৃহবধূকে নৃশংসভাবে মাথা থেতলে খুন

মালদার ইংরেজবাজার থানার আনন্দমোহরপুর এলাকায় রবিবার ভোরে এক মহিলার...

SIR এ অধিকাংশ মুসলিম নাম বাদ যাওয়ায় তীব্র প্রতিবাদে নামল নস্যশেখ ও ইমাম-মুয়াজ্জিন সংগঠন

কোচবিহারে ভোটার তালিকায় নির্বাচন কমিশনের SIR ঘিরে বিভিন্ন মহলে...

লখনউয়ে মুসলিম দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে উত্তেজনা!

উত্তরপ্রদেশের লখনউয়ের জানকিপুরম এলাকায় একটি আখের রসের ছোট দোকানে...

Topics

রমজান মাসে উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগরে এক ইমামের উপর নৃশংস হামলা, গ্রেফতার ১

উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগর জেলায় ইমামের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে...

Related Articles

Popular Categories