Saturday, September 5, 2026
30 C
Kolkata

মালদায় গৃহবধূকে নৃশংসভাবে মাথা থেতলে খুন

মালদার ইংরেজবাজার থানার আনন্দমোহরপুর এলাকায় রবিবার ভোরে এক মহিলার রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম সাথী মণ্ডল (৪৫)। পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, দুষ্কৃতীরা নৃশংসভাবে তাকে হত্যা করেছে। জানা যায়, এলাকায় চব্বিশ প্রহরের লীলা কীর্তনের আয়োজন হয়েছিল। সেই অনুষ্ঠান শুনে গভীর রাতে বাড়ি ফিরছিলেন সাথী। অভিযোগ, তখনই কয়েকজন দুষ্কৃতী তার ওপর হামলা চালায়। প্রথমে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়, পরে ইট ও পাথর দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয় বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories