Wednesday, March 11, 2026
28 C
Kolkata

রোহিঙ্গা প্রত্যাবাসন : জাতিসংঘ মানবাধিকার পরিষদে প্রস্তাব পাস:

খোরশেদ মাহমুদ, প্রতিনিধি, এনবিটিভি।

পূর্ণ নিরাপত্তা ও সম্মানের সঙ্গে রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরে যেতে উৎসাহিত করতে মিয়ানমারকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এ সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়েছে সংস্থার মানবাধিকার পরিষদে।
এদিকে এ প্রস্তাবকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও অবাস্তব আখ্যা দিয়ে একে প্রত্যাখ্যান করেছে মিয়ানমার।

চলতি ৪৩তম অধিবেশনে ‘মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক এ প্রস্তাব গৃহীত হওয়ার কথা জানিয়েছে জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশন। মানবাধিকার পরিষদের ৪৭টি সদস্য দেশের মধ্যে ৩৭টির ভোটে প্রস্তাবটি গৃহীত হয়। প্রস্তাবে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করা হয়।
এ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পন্ন হওয়া পর্যন্ত মানবিক সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানানো হয়েছে ওই প্রস্তাবে। আন্তর্জাতিক চাপের মুখে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ২০১৭ সালের শেষ দিকে বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি করলেও আজও শুরু হয়নি প্রত্যাবাসন।
পরিষদে দেশটির স্থায়ী প্রতিনিধি উ কিয়াও মো তুন বলেছেন, নানা রাজনৈতিক ও সামরিক সমস্যায় থাকা মিয়ানমারকে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সহায়তা করা। জাতিসংঘের এ ধরনের প্রস্তাব পাস রোহিঙ্গা সমস্যার সমাধান না করে আরও বাড়িয়ে তুলবে বলেও মন্তব্য করেন তিনি।

Hot this week

পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে তেলের দামে ঊর্ধ্বগতি, জ্বালানি নিয়ে দুশ্চিন্তায় ভারত

পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাত ও তেলের বাজারে অস্থিরতা...

তিনবার আবেদনেও মেলেনি ভোটাধিকার, দার্জিলিং পাহাড়ে মুসলিম তরুণীর নাম নেই তালিকায়

দেশের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে এসআইআর সংক্রান্ত প্রক্রিয়াকে ঘিরে...

পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা, ইরান–আমেরিকা দ্বন্দ্বে উদ্বেগ বাড়ছে!

পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। পারস্য উপসাগর...

পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা, ইরান–আমেরিকা দ্বন্দ্বে উদ্বেগ বাড়ছে!

পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। পারস্য উপসাগর...

ইরান যুদ্ধ ইস্যুতে আলোচনায় নিশ্চুপ কেন্দ্র! বিরোধীদের তীক্ষ্ণ প্রশ্ন উত্তাল সংসদ

বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হতেই সংসদে পশ্চিম এশিয়ার...

Topics

ইরানে হামলার বিরোধিতা জানিয়ে শিয়ালদহে প্রতিবাদে সরব সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা

ইরানে সাম্প্রতিক মার্কিন ও ইজরায়েলি সামরিক হামলার বিরুদ্ধে তীব্র...

ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ না দেওয়ার দাবিতে কমিশনের দ্বারস্থ নাগরিক সংগঠন

রাজ্যের ভোটার তালিকা নিয়ে নতুন করে উদ্বেগ ও বিতর্ক...

‘অমৃত ভারত’ প্রকল্পে বদলে গেল হুগলির শেওড়াফুলি স্টেশন, জীবিকা হারিয়ে বিপাকে অটোচালক ও যাত্রীরা!

হুগলির শেওড়াফুলি রেলস্টেশনকে সম্প্রতি ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায়...

Related Articles

Popular Categories