Sunday, March 8, 2026
31.2 C
Kolkata

আর্থিক প্রতারণা মামলা, ইডির চার্জশিটে এবার প্রিয়াঙ্কা গান্ধীর নাম

আর্থিক দুর্নীতির মামলার চার্জশিটে প্রথমবারের মতো নাম উঠল কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।  হরিয়ানা রাজ্যে পাঁচ এক জমির  কেনাবেচার অভিযোগে তার নাম তুলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। 

ওই চার্জশিটে নাম রয়েছে প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্রেরও। এই মামলায় তাদের কাউকে ‘‘অভিযুক্ত’’ হিসেবে তালিকাভুক্ত করা হয়নি বলে জানায় সংবাদ মাধ্যম।

ইডি জানায়,   রবার্ট বঢরা এবং সিসি থামপি ছাড়াও প্রিয়াঙ্কা গান্ধীও হরিয়ানায় বেআইনি ভাবে জমি কিনেছিলেন। ইডির অভিযোগ, থামপি এবং রবার্ট বঢরার মধ্যে গভীর সম্পর্ক রয়েছে।

২০০৬ সালে প্রিয়াঙ্কা এবং রবার্ট দিল্লির রিয়েল এস্টেট এজেন্ট এইচএল পাহওয়ালের মাধ্যম হরিয়ানার ফরিদাবাদে পাঁচ একর কৃষি জমি কিনেছিলেন। এরপর সেই জমি ২০১০ সালে এনআরআই ব্যবসায়ী সিসি থাম্পিকে বিক্রি করার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। সূত্রের খবর, ওই চার্জশিটে প্রিয়াঙ্কাকে অভিযুক্ত হিসাবেই দেখানো হয়েছে। রবার্ট বঢরাও ওই মামলায় অন্যতম অভিযুক্ত। রবার্টের নাম অবশ্য এই মামলায় আগেও জড়িয়েছে।

‘প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট’ (পিএমএলএ) সংক্রান্ত মামলার চার্জশিটে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর নাম উল্লেখ করা হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) জানিয়েছে যে রবার্ট বঢরা এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢরা দিল্লির এক রিয়েল এস্টেট এজেন্টের মাধ্যমে হরিয়ানায় জমি কিনেছিলেন। এজেন্ট সেই জমিটি এনআরআই ব্যবসায়ী সিসি থামপির কাছেও বিক্রি করেন।

এর আগে, অনিয়মের অভিযোগে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভদ্র। তবে তিনি কোনও ধরনের অনিয়ম করেননি বলে দাবি করেছিলেন। এবারই প্রথম কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর সাথে ইডির চার্জশিটে নাম উঠল তার।

Hot this week

বুলডোজারের পর ভোটার তালিকাতেও ধাক্কা! অসমে উচ্ছেদ হওয়া বহু বাংলাভাষী মুসলিমের নাম বাদ

আগে বুলডোজার চালিয়ে বাড়িঘর ভেঙে উচ্ছেদ করা হয়েছিল। এবার...

হোলির রং নিয়ে বিতর্কে উত্তেজনা, উত্তরপ্রদেশে ১০৮ জনের বিরুদ্ধে মামলা

হোলির দিনে রং ছোড়া নিয়ে বিতর্ককে কেন্দ্র করে উত্তরপ্রদেশের...

গোরক্ষার নামে হামলার অভিযোগ, রাজস্থানে গুলি করে খুন হরিয়ানার মুসলিম ট্রাক চালক আমির

গোরক্ষা বাহিনীর হামলার অভিযোগে রাজস্থানে খুন হলেন ২৮ বছরের...

হোলির শোভাযাত্রায় ইজরায়েলের পতাকা, মোদি–নেতানিয়াহুর পোস্টার ঘিরে বিতর্ক কর্ণাটকে

কর্ণাটকের বেলাগাভিতে হোলির একটি শোভাযাত্রাকে ঘিরে নতুন করে বিতর্ক...

Topics

করণদিঘিতে বিজেপির ‘পরিবর্তন সভা’য় কম উপস্থিতি, খালি চেয়ার ঘিরে শুরু রাজনৈতিক আলোচনা

উত্তর দিনাজপুরের করণদিঘিতে বিজেপির ডাকা একটি ‘পরিবর্তন সভা’ ঘিরে...

ইরানে দ্রুত জয়ের আশা ধাক্কা খেল, চাপে ট্রাম্প প্রশাসন

ইরানে শুরু হওয়া সামরিক সংঘাত ঘিরে দ্রুত জয়ের যে...

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

Related Articles

Popular Categories