Tuesday, March 10, 2026
30.7 C
Kolkata

ইসরাইলি হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত

ইসরাইলি বোমা হামলায় সামের আবুদাকা নামে আল জাজিরা এক সাংবাদিক নিহত হয়েছেন।

হামলায় গুরুতর আহত হয়েছে আল জাজিরা আরবির গাজা ব্যুরো প্রধান ওয়ায়েল দাহদুহ। যিনি গত অক্টোবরে ইসরাইলি হামলায় স্ত্রী-সন্তান হারিয়েছিলেন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দক্ষিণ গাজার খান ইউনুস এলাকায় এ ঘটনা ঘটে। আবুদাকাকে নিয়ে সেখানকার ফারহানা স্কুল থেকে ইসরাইলি হামলার সংবাদ প্রচার করছিলেন দাহদুহ সে সময়েই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফারহানা স্কুুলের আশেপাশে ভারি গোলাগুলি হচ্ছিল। সে সময় এক বোমা হামলায় দুজনই আহত হয়। বোমা হামলা অব্যাহত থাকায় কোনো উদ্ধারকারীই তাদের কাছে পৌঁছাতে পারেনি। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। আর বাহুতে আঘাত পাওয়া দাহদুহ নাসের হাসপাতালে পৌঁছাতে সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়।

সামের আবুদাকার নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে)। নিন্দা জানিয়ে এক এক্স বার্তায় সংস্থাটি গাজায় সাংবাদিকদের নিরাপত্তা প্রদানের দাবি পুনর্ব্যক্ত করে।

গত সপ্তাহে আইএফজের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গাজা যুদ্ধে চলতি বছর ৭২ জন সংবাদকর্মী প্রাণ হারিয়েছেন।

প্রসঙ্গত, ২৬ অক্টোবর দক্ষিণ গাজার নুসেইরাত শরণার্থীশিবিরে ইসরিাইলি বোমা হামলায় নিহত হয়েছিল সাংবাদিক ওয়ায়েল দাহদুহর স্ত্রী, এক মেয়ে, এক ছেলে ও এক নাতি। ওই ঘটনার সময়ও তিনি গাজা থেকে যুক্ত ছিলেন ইসরাইলি বাহিনীর হামলার সরাসরি সংবাদ সম্প্রচারের সঙ্গে। 

Hot this week

হোলির শুভেচ্ছা জানাতেই বিতর্ক, ব্রাহ্মণ পরিবারের হাতে দলিত যুবকের মৃত্যু যোগী রাজ্যে

উত্তরপ্রদেশে লখনউয়ে ৪ঠা মার্চ হোলির দিনে এক দলিত যুবকের...

ভোটার তালিকা নিয়ে অনিয়মের অভিযোগে মুর্শিদাবাদের জলঙ্গি বিডিও-র কাছে স্মারকলিপি জমা দিল সিপিআই(এম)!

মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকে ভোটার তালিকা সংশোধন নিয়ে নতুন করে...

ফের আনন্দপুরের শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ড!Wow Momo-এর পর এবার Mio Amore-এর কারখানায় আগুন

কলকাতার আনন্দপুর এলাকায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। সোমবার সন্ধ্যায়...

খামেনি হত্যাকাণ্ডে মোদি সরকারের নীরবতা,দেশের কূটনৈতিক অবস্থান নিয়ে নতুন বিতর্ক!

সম্প্রীতি ইরানের যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে...

তামিলনাড়ুতে পুলিশ হেফাজতে দলিত যুবকের মৃত্যু, নির্যাতনের অভিযোগ ঘিরে ক্ষোভ পরিবারের!

তামিলনাড়ুর মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে রবিবার সকাল থেকেই চরম...

Topics

ত্রিশূল হাতে গরু ও দেশ রক্ষার শপথ গ্রহণ অনুষ্ঠানে মুসলমান সম্প্রদায়কে লক্ষ্য করে বিদ্বেষ ছড়ানো বজরং দল

হিমাচল প্রদেশে হিন্দুত্ববাদী সংগঠনগুলির উদ্যোগে অনুষ্ঠিত একটি 'ত্রিশূল দীক্ষা'...

সীমান্ত রক্ষ্মীর মদতে চলছে গরু পাচার! গুরুতর অভিযোগ তুলছে উত্তর দিনাজপুরের মহিপুর গ্রামবাসীরা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার অন্তর্গত মহিপুর গ্রাম পঞ্চায়েতের শনগা...

Related Articles

Popular Categories