Saturday, July 25, 2026
26.2 C
Kolkata

কলেজ ছাত্রের থেকে টাকা নেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

গোলাম হাবিব,এনবিটিভি,মালদা: কলেজে অনার্স করিয়ে দেওয়া ও দ্বিতীয় শিক্ষাবর্ষের ছাত্র কে পাস করিয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র নেতার নামে। অভিযোগ করেন তৃণমূল ছাত্র পরিষদের আরেক গোষ্ঠী। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম পোস্ট, সেই পোস্ট কে ঘিরে উত্তপ্ত দুই গোষ্ঠী। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মালদা জেলার চাঁচল ব্লক। বুধবার রাতে রণক্ষেত্র চেহারা নেয় চাঁচল এলাকা। পুলিশের সামনেই চলতে থাকে দুই গোষ্ঠীর মারামারি। ঘটনায় আক্রান্ত হয়েছেন দুই গোষ্ঠীর আটজন ছাত্রনেতা। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের লাঠিচার্জ করে। অবশেষে পুলিশের হস্তক্ষেপে ছত্রভঙ্গ হয় দুই গোষ্ঠীর কর্মী-সমর্থকরা।

অভিযোগ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম পোস্টকে ঘিরে। সেই পোস্ট নিয়েই দুই গোষ্ঠীর মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। ফোনে চলতে থাকে হুমকি। কিন্তু বুধবার রাতে বেলায় পুরো ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দুই গোষ্ঠী। দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় তুমুল মারামারি। মূলত রণক্ষেত্র চেহারা নেয় চাঁচল বাস স্ট্যান্ড এলাকা। পুলিশের সামনে চলতে থাকে এই ঘটনা। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয় । দুই গোষ্ঠীকে ছত্রভঙ্গ করে পুলিশ। ঘটনায় আক্রান্ত হয় দুই পক্ষের আট জন কর্মী-সমর্থক। যা নিয়ে যথেষ্ট অস্বস্তিতে রয়েছে জেলা নেতৃত্ব।

তৃণমূল ছাত্র পরিষদের উপর আসা অভিযোগ সম্পূর্ণভাবেই ভিত্তিহীন বলে দাবি করলেন মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসূন রায়। দাবি জানিয়েছেন, যদি অনার্স করে দেওয়ার নাম করে টাকা নিয়ে থাকে তাহলে তখন কেন অভিযোগ করেননি অভিযোগকারী। এই বছর শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার প্রক্রিয়া শুরু হয়নি। তাছাড়া শিক্ষা দপ্তরের নির্দেশে প্রতিটি কলেজে অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু হয়েছে। সবচেয়ে বড় কথা চাঁচল দুইটি ব্লকের তৃণমূলের কোন গোষ্ঠী নেই।সমাজে এখন বড় ট্র্যাডিশন হয়ে গিয়েছে কোনো ঝামেলা মারপিটের ঘটনায় জড়িয়ে গেলে দাবি করেন তৃণমূলকে । বলেন তৃণমূল ছাত্র পরিষদ করে থাকি। তবে তারা আদৌ তৃণমূল ছাত্র পরিষদ করে কিনা তা খতিয়ে দেখা হবে। যদি তৃণমূল ছাত্র পরিষদের কর্মী হন তাহলে তাদের উচিৎ থানায় অভিযোগ দায়ের করা। প্রশাসনের ওপর পূর্ণ আস্থা রয়েছে, প্রশাসন আইনানুগ যথাযথ ব্যবস্থা নেবে।

ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে শুরু হয়েছে তুমুল চাঞ্চল্য । জনসাধারণ নীরব দর্শকের ভূমিকা নিলেও পুলিশ দুই পক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছেন। পুলিশসূত্রে জানা গিয়েছে ঘটনাটির যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories