Sunday, March 8, 2026
29.1 C
Kolkata

গাজায় আবাসিক ভবনে ইসরাইলি হামলায় নিহত ২০

গাজার দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালের কাছে আবাসিক একটি ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন।

রাফাহ এলাকায় কুওয়াইতি এলাকায় চালানো ওই হামলায় ৫০ জন আহত হওয়ার তথ্য দিয়েছে রয়টার্স। হতাহত ব্যক্তিরা সবাই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা।

রাফাহ এলাকার আবু ইউসেফ আল–নাজর হাসপাতালের পরিচালক মারওয়ান আল-হামস বলেছেন, এই প্রহসন ও গণহত্যা বন্ধ করুন।

এদিকে গতকাল বৃহস্পতিবার রাতে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকার একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট বলেছে, মাঘাজি শরণার্থীশিবিরের একটি বাড়িতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় তিন ফিলিস্তিনি নিহত ও ছয়জন আহত হয়েছেন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এক সংবাদ সম্মেলনে বলেছেন, তাঁরা হামাসকে পুরোপুরি ধ্বংস করে দিতে চান।

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় গাজায় ২১০ জন নিহত হয়েছেন বলে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। এ নিয়ে গত ৭ অক্টোবর ইসরায়েলের হামলার পর থেকে গাজায় এখন পর্যন্ত কমপক্ষে ২১ হাজার ৩২০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৫৫ হাজার ৬০৩ জন। ইসরায়েলে হামাসের হামলায় নিহত হওয়ার সংখ্যা পৌঁছেছে ১ হাজার ১৩৯–তে।

Hot this week

হোলির শোভাযাত্রায় ইজরায়েলের পতাকা, মোদি–নেতানিয়াহুর পোস্টার ঘিরে বিতর্ক কর্ণাটকে

কর্ণাটকের বেলাগাভিতে হোলির একটি শোভাযাত্রাকে ঘিরে নতুন করে বিতর্ক...

করণদিঘিতে বিজেপির ‘পরিবর্তন সভা’য় কম উপস্থিতি, খালি চেয়ার ঘিরে শুরু রাজনৈতিক আলোচনা

উত্তর দিনাজপুরের করণদিঘিতে বিজেপির ডাকা একটি ‘পরিবর্তন সভা’ ঘিরে...

ইরানে দ্রুত জয়ের আশা ধাক্কা খেল, চাপে ট্রাম্প প্রশাসন

ইরানে শুরু হওয়া সামরিক সংঘাত ঘিরে দ্রুত জয়ের যে...

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

Topics

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Related Articles

Popular Categories