Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলকে ঘিরে চলা সংঘাত এখন অনেক বেশি সংবেদনশীল ও বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে। সাম্প্রতিক সময়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনিসহ একাধিক উচ্চপদস্থ সামরিক আধিকারিক ও আইআরজিসি কমান্ডারের মৃত্যুর খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আন্তর্জাতিক মহলের একাংশ মনে করছে, এই ঘটনাগুলি ভবিষ্যতে বড় ধরনের সংঘর্ষের ইঙ্গিত দিতে পারে।

তবে বড় প্রশ্ন হচ্ছে, যদি ইরানের শীর্ষ নেতৃত্বকে সরিয়েও দেওয়া হয়, তাতে কি সত্যিই দেশের শাসনব্যবস্থা বদলে যাবে? বিশেষজ্ঞদের মতে, কেবল সামরিক আঘাত বা বিমান হামলা দিয়ে কোনও দেশের গভীরে প্রোথিত রাজনৈতিক কাঠামো ভেঙে দেওয়া সহজ নয়। ইতিহাসে এমন বহু উদাহরণ রয়েছে যেখানে সামরিক শক্তি থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত রাজনৈতিক পরিবর্তন আনা সম্ভব হয়নি। মধ্যপ্রাচ্যের অতীত ঘটনাও সেই কথাই মনে করিয়ে দেয়।

ইরানের অভ্যন্তরে এখন জাতীয়তাবাদী আবেগ ও ধর্মীয় অনুভূতি অনেক বেশি জোরালো হয়ে উঠছে। প্রায় ৯ কোটির বেশি মানুষের এই দেশে শক্তিশালী ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয় রয়েছে। ফলে বাইরের চাপ বা আক্রমণ দেশের ভেতরের বিভেদকে চাপা দিয়ে বিপরিত ভাবে জনগণকে আরও একত্রিত করতে পারে। এতে পরিস্থিতি দীর্ঘস্থায়ী সংঘাতে গড়াতে পারে, যার প্রভাব শুধু ওই অঞ্চলে নয়, আন্তর্জাতিক রাজনীতিতেও পড়বে।

বর্তমান অবস্থায় এই সংঘাত কোন দিকে মোড় নেবে, তা নিয়ে নানা আশঙ্কা তৈরি হয়েছে। একদিকে ধারণা করা হচ্ছে, ইরান হয়তো সরাসরি বড় আঘাত না হেনে সীমিত প্রতিক্রিয়া জানাতে পারে। আবার অন্যদিকে, সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার পাল্টা ঘটনাও দীর্ঘদিন চলতে পারে। এতে পুরো অঞ্চলে অস্থিরতা বাড়বে এবং আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিও প্রভাবিত হতে পারে।

এই সংকট ভারতের জন্যও গুরুত্বপূর্ণ। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে প্রায় ৯৫ লক্ষ ভারতীয় কাজ করেন। তাদের পাঠানো অর্থ দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। পাশাপাশি ভারতের জ্বালানি আমদানির বড় অংশই এই অঞ্চল থেকে আসে। তাই যদি সংঘাত দীর্ঘস্থায়ী হয়, তবে তেলের দাম বাড়া, পরিবহণ ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপ—সবই ভারতের ওপর প্রভাব ফেলতে পারে। এমন পরিস্থিতিতে সেখানে থাকা ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে মনে করছেন অনেকেই।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories