Monday, March 9, 2026
23.4 C
Kolkata

চলে গেলেন জয়নাল হাজারীর ছোট ভাই মুক্তিযোদ্ধা কামাল হাজারী।।

মির্জা নাদিম
ফেনী জেলা প্রতিনিধি

কেন্দ্রীয় আ’লীগের উপদেষ্টা ও ফেনীর সাবেক সাংসদস্য জয়নাল হাজারীর আপন ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা কামাল হাজারী আর নেই।মঙ্গলবার দিবাগত (১০ জুন)রাত ১টা ১০ মিনিটের দিকে তিনি মৃত্যুবরণ করেন। জয়নাল হাজারী বিষয়টি নিশ্চিত করে জানান,দীর্ঘ চার বছর ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন তিনি। মাঝে মধ্যে তাকে চিকিৎসার জন্য ঢাকা নেয়া হলেও সে কিছুতেই ঢাকায় থাকতে চাইতো না। ঢাকায় তার বড় মেয়ে নারগিসের বাসায় থাকতো। মৃত্যুকালেও সে তার ছেলেদের সঙ্গে ফেনীতেই ছিলেন এবং সেখানেই মৃত্যুবরণ করেন।
তার স্বীয় পাশে ছিলেন তার ছেলে সাবেক কাউন্সিলর টিটু হাজারী ও তার দুই ভাই। তিনি পাকিস্তান আমল থেকেই স্বর্ণের ব্যবসা করতেন। পিতা আব্দুল গনি হাজারী তাকে এই ব্যবসায় নিয়োজিত করেন। কামাল হাজারী ফেনী জেলা স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন প্রায় ১০ বছর। এই সময়কালে অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেন। কামাল হাজারী সরাসরি রাজনীতিতে জড়িত ছিলেন না। তবে বড় ভাই জয়নাল হাজারীর রাজনীতিকে প্রতিষ্ঠিত করার জন্য যা কিছু করনীয় সব কিছুই করেছেন। সরাসরি রাজনীতিতে জড়িত না থাকলেও শুধু মাত্র জয়নাল হাজারীর ভাই হওয়ার কারণে তাকে অনেকবার কারাবরণ করতে হয়েছে। জয়নাল হাজারীর আমলেও কামাল হাজারী কোনদিন কারও সঙ্গে ক্ষমতার দাপট দেখাননি।জয়নাল হাজারী সকলের নিকট ছোট ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন এবং যদি তিনি কোনদিন কোনভাবে কারও মনে কষ্ট দিয়ে থাকেন তার জন্য তাকে ক্ষমা করে দেয়ার জন্য আন্তরিক অনুরোধ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিনপুত্র এবং দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

Hot this week

সেনায় চাকরি করেও ‘বিচারাধীন’ তালিকায় নাম, দিনহাটার দুই ভাই ফিরদৌস ও ফারুকের ক্ষোভ

রাজ্যে সম্প্রতি ভোটার তালিকার চূড়ান্ত প্রকাশের পর বহু মানুষের...

চারশোর কাছাকাছি ভাষা আয়ত্ত! তামিলনাড়ুর তরুণ মাহমুদ আকরামকে ঘিরে চর্চা

তামিলনাড়ুর এক তরুণ হঠাৎই আলোচনায় উঠে এসেছেন তাঁর অসাধারণ...

রাশিয়ার তেলের দাম হঠাৎই বাড়ল, চাপে ভারত—বাড়তে পারে জ্বালানির দাম

রাশিয়া থেকে সস্তায় তেল কেনার যে সুবিধা এতদিন পাচ্ছিল...

সাংবাদিক খুন মামলায় বড় রায়: খালাস গুরমিত রাম রহিম, তিন অভিযুক্তের যাবজ্জীবন বহাল

সাংবাদিক রাম চন্দর ছত্রপতি হত্যা মামলায় বড় রায় দিল...

Topics

সেনায় চাকরি করেও ‘বিচারাধীন’ তালিকায় নাম, দিনহাটার দুই ভাই ফিরদৌস ও ফারুকের ক্ষোভ

রাজ্যে সম্প্রতি ভোটার তালিকার চূড়ান্ত প্রকাশের পর বহু মানুষের...

চারশোর কাছাকাছি ভাষা আয়ত্ত! তামিলনাড়ুর তরুণ মাহমুদ আকরামকে ঘিরে চর্চা

তামিলনাড়ুর এক তরুণ হঠাৎই আলোচনায় উঠে এসেছেন তাঁর অসাধারণ...

রাশিয়ার তেলের দাম হঠাৎই বাড়ল, চাপে ভারত—বাড়তে পারে জ্বালানির দাম

রাশিয়া থেকে সস্তায় তেল কেনার যে সুবিধা এতদিন পাচ্ছিল...

বুলডোজারের পর ভোটার তালিকাতেও ধাক্কা! অসমে উচ্ছেদ হওয়া বহু বাংলাভাষী মুসলিমের নাম বাদ

আগে বুলডোজার চালিয়ে বাড়িঘর ভেঙে উচ্ছেদ করা হয়েছিল। এবার...

হোলির রং নিয়ে বিতর্কে উত্তেজনা, উত্তরপ্রদেশে ১০৮ জনের বিরুদ্ধে মামলা

হোলির দিনে রং ছোড়া নিয়ে বিতর্ককে কেন্দ্র করে উত্তরপ্রদেশের...

গোরক্ষার নামে হামলার অভিযোগ, রাজস্থানে গুলি করে খুন হরিয়ানার মুসলিম ট্রাক চালক আমির

গোরক্ষা বাহিনীর হামলার অভিযোগে রাজস্থানে খুন হলেন ২৮ বছরের...

Related Articles

Popular Categories