Friday, July 24, 2026
27.5 C
Kolkata

চিনের সঙ্গে দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য তৈরি ভারত

এনবিটিভি ডেস্ক: চিনের সঙ্গে দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য তৈরি হচ্ছে ভারত। আসন্ন শীতে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সবরকম রসদ মজুত করার কাজ শুরু হয়েছে। প্রতিরক্ষামন্ত্রক এব্যাপারে বিস্তৃত পরিকল্পনা করছে। বাড়তি সেনা, গাড়ি, জ্বালানি তেল নিয়ে যাওয়া হচ্ছে সেখানে। তৈরি করা হচ্ছে জওয়ানদের থাকার জায়গাও।

জানা গিয়েছে, সীমান্তে পৌঁছনোর দুটি উপায় মানালি ও শ্রীনগর থেকে সড়কপথ। অক্টোবরের শেষ থেকেই বরফের জন্য তা চারমাস বন্ধ হয়ে যায়। সেই পথেই মালপত্র নিয়ে যাওয়া হচ্ছে। শ্রীনগরের রাস্তায় ১১,৫০০ ফুট উচ্চতায় জোজিলা পাস নভেম্বরের গোড়া থেকেই বন্ধ হয়ে যাবে। মানালি রুটে ১৩ হাজার ফুট উচ্চতায় রোটাং পাস বন্ধ হবে তারও আগে। সেইসময় একমাত্র আকাশপথে যোগাযোগ রাখতে হয়। লে থেকে বিমান ছাড়তে হয় দুপুরের আগে। সেসব জায়গায় শীতে তাপমাত্রা হয় মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াস। লাদাখে দুই ডিভিশন বা প্রায় ১৬ হাজার সেনা মোতায়েন ছাড়াও মে মাসে আরও দুটি বাড়তি ডিভিশন পাঠানো হয়েছে। লে থাকে দৌলত বেগ ওল্ডি, দেরসাং, গালওয়ান, প্যানগং সো, হট স্প্রিংস ও তাংসেতে রসদ পৌঁছনো হবে খার্দুং লা বা চাং লা দিয়ে।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories