Tuesday, October 27, 2026
29 C
Kolkata

অমিত শাহের বিরুদ্ধে তোপ দাগলেন মহুয়া

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে “মোল্লা, মাদ্রাসা, মাফিয়া” সরকার বলে মন্তব্য করেছিলেন অমিত শাহ। তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করায় নির্বাচন কমিশনের সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র।

এক্স পোস্টে মহুয়া মৈত্র অমিত শাহকে উদ্দেশ্যে করে বলেন, আপনি কি মাদকাসক্ত নাকি মৃত? ‘ঘৃণা, বিভাজন, হত্যা’ মোদীর এই আচরণবিধি কি আপনার একমাত্র গাইড?

এর আগে বুধবার বাংলায় একটি নির্বাচনী প্রচারে ভাষণ দেওয়ার সময়, অমিত শাহ পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারকে “মা, মাটি, মানুষ” এর  পরিবর্তে “মোল্লা, মাদ্রাসা, মাফিয়া” সরকার বলে উল্লেখ করেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হাইকোর্টের রায় সত্ত্বেও রাজ্যের তহবিল থেকে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের সমালোচনা করেন

তার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদের দেশে প্রবেশের অনুমতি দিয়েছেন। রাম মন্দির অনুষ্ঠানে অংশ নেননি, দুর্গা প্রতিমা বিসর্জনে নানা রকম বাঁধা দিলেও  রমজানের সময় অতিরিক্ত ছুটি দিচ্ছেন।

Hot this week

SIR বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা, বাংলায় ভোটারদের নাম বাদ দেওয়ার দায় ঝেড়ে সিইও দফতরের দিকে আঙুল কমিশনের!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

Related Articles

Popular Categories