Saturday, July 25, 2026
27 C
Kolkata

জোর ধাক্কা, ভার্চুয়ালে শতাধিক তৃণমূল কর্মীকে ছিনিয়ে নিল চাঁচলের বিজেপি

সফিকুল আলম,মালদা,এনবিটিভি:
এমনিতেই করোনা আবহে রাজনৈতিক হাওয়া বদলের চাপে সভা ভরানো নিয়ে আশঙ্কায় রয়েছেন বিভিন্ন দলের নেতা-কর্মীদের মধ্যে। তার মধ্যে তীব্র দাবদাহে মহামারী আবহে দলের তৃণমূল কর্মী-সমর্থকরা বিজেপিতে যোগ দেওয়া রাজনৈতিক পেক্ষাপট তুঙ্গে মালদার চাঁচলে । কেন্দ্রীয় বিজেপি কমিটির নির্দেশে মঙ্গলবার ছিল পশ্চিমবঙ্গে ছিল ভার্চুয়াল র‍্যালি সভা। যা ঘরে বসেই সামাজিক দুরত্ব বিধি মেনে আয়োজন করা। বিকল্প নেই মালদার চাঁচলে। এদিন চাঁচল বিধানসভার প্রতেকটি অঞ্চলে বিজেপির ভার্চুয়াল র‍‍্যালি সভা অনুষ্ঠিত হয় ঘরে থেকেই। তবে এদিনের ভার্চুয়াল সভায় চাঁচল ১ নং ব্লকের ভগবানপুর জিপি এলাকায় তৃণমূল ছেড়ে শতাধিক মানুষ বিজেপিতে যোগদান করেছেন বলে দাবী করেছেন চাঁচলের বিজেপি মহল।
এদিন ভগবানপুর জিপি এলাকায় ১১ নং জেলাপরিষদের সংখ‍্যালঘূ যুব মোর্চার মন্ডল সভাপতি আব্দুল কাইয়ুমের হাত ধরে শতাধিক তৃণমূল সমর্থক বিজেপিতে যোগদান করেছেন বলে খবর। তারমধ‍্যে অধিকাংশই মহিলা বলে দাবী বিজেপির। যোগদানকারী এক মহিলা বিউটি খাতুন বলেন, লকডাউন আবহে এলাকার তৃণমূল নেতৃত্ব আমাদের কোনোরকম সাহায্য করেননি। বিজেপি থেকে উজ্জলা যোজনার গ‍্যাস থেকে শুরু করে জনধন একাউন্টে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন ওই মহিলা।

আরেক তৃণমুল কর্মী মুক্তার হোসেন দাবী করেছেন, ১০ বছর ধরে তৃণমূল করেছি কোনো সুযোগ সুবিধা পেতে এলাকার তৃণমূল নেতৃত্ব সহায়তা করেননি। তবে বিগত নির্বাচনে হারভাঙা পরিশ্রমের ফল বিফলে গিয়েছে। তাই আজ বিজেপিতে যোগদান বলে দাবী করেছেন ওই যুবক। এদিনের সভায় সামিল হয়েছিলেন মালদা জেলা বিজেপি কমিটির সম্পাদক দীপঙ্কর রাম সহ চাঁচল ব্লক বিজেপি নেতৃত্ব। তিনি বলেন সামাজিক দুরত্ব বিধি মেনেই আজকের যোগদান পর্ব ও ভার্চুয়াল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বিজেপিতে যোগদান নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন ভগবানপুর জিপির পঞ্চায়েত সমিতি সদস‍্য তথা ওই এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি সাহাজান আলী।
তিনি বলেন যারা দলে ছিলেন তারা সুবিধাভোগী। আর্থিক প্রলোভনে তারা বিজেপিতে যোগদান দিয়েছেন। তবে শতাধিক নয়! ডজন খানেক কর্মীকে তাড়া শতাধিক দাবী করছেন। ভগবানপুর এলাকায় হাজার হাজার মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছেন। এবং লকডাউন আবহে আমরা টানা দুমাস মানুষের ঘরে ঘরে ত্রান পৌছে দিয়েছি বলে দাবী করেছেন সাহাজান আলী।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories