Saturday, July 25, 2026
32 C
Kolkata

মোদীর সাম্প্রদায়িক মন্তব্যের সমালোচনা করায় বহিষ্কার মুসলিম নেতা

রাজস্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুসলিমদদের আক্রমণ করে যে বক্তব্য দিয়েছিলেন সেটির বিরোধীতা করায় দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হলো বিজেপি সংখ্যালঘু মোর্চা নেতা উসমান ঘানিকে।

রাজস্থানের বিকানেরে সংগঠনের জেলা সভাপতি ছিলেন ঘানি। এর আগে রাজস্থানে একটি নির্বাচনী সমাবেশে দেওয়া বাষণে নরেন্দ্র মোদী মুসলিম সংখ্যালঘুদের “অনুপ্রবেশকারী” এবং “যাদের বেশি সন্তান রয়েছে” উল্লেখ করে বক্তব্য দেন।

প্রধনামন্ত্রীর এ বক্তব্যের প্রেক্ষিতে  উসমান ঘানি বলেন, একজন মুসলিম হওয়ায় প্রধানমন্ত্রী যা বলেছেন তাতে আমি হতাশ। এই বক্তব্যের কারণে বিজেপি রাজস্থানের ২৫টি আসনের মধ্যে ৩-৪টি আসন হারাবে।

তিনি বলেন, বিজেপির পক্ষে ভোট চাইলে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে মানুষ তাকে প্রশ্ন করেন।

সোশ্যাল মিডিয়ায় ঘানির এসব বক্তব্য ভাইরাল হলে তাকে বহিষ্কারের ঘোষণা দেন বিজেপি রাজ্যের শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান ওঙ্কার সিং লাখাওয়াত।

গনিকে ছয় বছরের জন্য দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। দলের অভিযোগ, উসমান ঘানি এসব বক্তব্যের মাধ্যমে দলের ভাবমূর্তি “কলঙ্কিত” করার চেষ্টা করেছিলেন।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories