Sunday, March 8, 2026
32.4 C
Kolkata

নেপালের ৩৩ হেক্টর জমি দখল করেছে চিন, অভিযোগ নেপালের

এনবিটিভি ডেস্ক: চিন তাদের জমি দখল করছে। এবার এই অভিযোগ নেপালের। সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে, নেপাল সরকারের রিপোর্ট জানাচ্ছে, নেপালের মাটিতে রাস্তা বানানোর কাজ বাড়াচ্ছে চিন। ভবিষ্যতে সেখানে তারা ঘাঁটিও তৈরি করতে পারে। এই রিপোর্টটি তৈরি করেছে নেপালি কৃষিমন্ত্রকের সার্ভে বিভাগ। তাতে ১১টি জায়গার তালিকা দেওয়া হয়েছে। তার মধ্যে ১০টি জায়গায় ৩৩ হেক্টর জমি দখল করে নিয়েছে চিন।

প্রাকৃতিক সীমায় নদীর গতিপথ পাল্টে এই নির্মাণ কাজ চালাচ্ছে নেপালের পড়শি দেশ চিন। তথাকথিক তিব্বত স্বশাসিত অঞ্চলে কয়েকটি নদীর খাত ধীরে ধীরে ঘুরিয়ে দিয়ে নদীখাত শুকিয়ে দিচ্ছে। বাগদারে খোলা এবং কারনালি নদীতে চিনা নির্মাণকাজে চলে গিয়েছে ১০ হেক্টর।

রসুওয়া জেলায় গিয়েছে ৬ হেক্টর। রাস্তা তৈরি করতে সিনজেন, ভুর্জুক ও জাম্ব খোলা নদীর খাত ঘুরিয়ে দেওয়া হয়েছে। সিন্ধুপালচক জেলায় খারানেখোলা, ভোতে কোসি নদীর খাত ঘুরিয়ে দিয়ে চলে গিয়েছে ১১ হেক্টর। চিন দাবি করছে সেই জমি তাদেরই। সাঙ্কুয়াসভা জেলায় সাংজুং, কাম খোলা ও অরুণ নদী ঘুরিয়ে দিয়ে দখল করা হয়েছে নেপালের ৯ হেক্টর জমি।

রিপোর্টে বলা হয়েছে, এখনই ব্যবস্থা না নিলে আরও খেসারত দিতে হবে নেপালকে। গত শতকের ছয়ের দশকে উত্তর নেপালে কমকরেও ১০০টি পিলার বসিয়েছে চিন। নেপাল কোনও ব্যবস্থাই নেয়নি। ভারতের সঙ্গে নেপাল সীমান্তে পিলারের সংখ্যা ৮,৫৫৩টি।

নেপাল কংগ্রেসের সহ সভাপতি বিমলেন্দ্র নিধি জানিয়েছেন, এভারেস্ট এলাকায় ৩৩ হেক্টর জমি দখল করেছে চিন। চিনা সংবাদমাধ্যম এখন এভারেস্টকেও চিনের অংশ বলে দাবি করা হয়। পরে সেই পোস্টটি মুছে দেওয়া হয়।

Hot this week

হোলির শোভাযাত্রায় ইজরায়েলের পতাকা, মোদি–নেতানিয়াহুর পোস্টার ঘিরে বিতর্ক কর্ণাটকে

কর্ণাটকের বেলাগাভিতে হোলির একটি শোভাযাত্রাকে ঘিরে নতুন করে বিতর্ক...

করণদিঘিতে বিজেপির ‘পরিবর্তন সভা’য় কম উপস্থিতি, খালি চেয়ার ঘিরে শুরু রাজনৈতিক আলোচনা

উত্তর দিনাজপুরের করণদিঘিতে বিজেপির ডাকা একটি ‘পরিবর্তন সভা’ ঘিরে...

ইরানে দ্রুত জয়ের আশা ধাক্কা খেল, চাপে ট্রাম্প প্রশাসন

ইরানে শুরু হওয়া সামরিক সংঘাত ঘিরে দ্রুত জয়ের যে...

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

Topics

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Related Articles

Popular Categories