Tuesday, March 10, 2026
29.1 C
Kolkata

পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি করোনায় আক্রান্ত

এনবিটিভি ডেস্ক: প্রায় সারা বিশ্বেই করোনার ছোঁয়া লেগেছে। সাধারণ মানুষ থেকে রাষ্ট্রপ্রধান, আক্রান্ত হচ্ছেন অনেকেই। খেলোয়াড়েরা এর বাইরে থাকেন কী করে! এরই মধ্যে পাওলো দিবালার মতো অনেক ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন, আবার সুস্থও হয়েছেন। এবার জানা গেল, সাবেক পাকিস্তান অধিনায়ক ও অলরাউন্ডার শহীদ আফ্রিদিও করোনায় আক্রান্ত।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে করোনায় আক্রান্ত হওয়ার খবরটা দিয়েছেন আফ্রিদি নিজেই, টুইটারে আফ্রদি লেখেন, ‘বৃহস্পতিবার থেকেই আমি অসুস্থতা অনুভব করছি। শরীরে প্রচণ্ড ব্যথা। আমি পরীক্ষা করাই এবং দুর্ভাগ্যের বিষয় যে আমার করোনা টেস্ট পজিটিভ এসেছে। দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য সবার প্রার্থনা দরকার।’

করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার শুরু থেকেই এর বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন আফ্রিদি। নিজের ফাউন্ডেশন থেকে বিভিন্নভাবে দেশের মানুষকে সাহায্য করে যাচ্ছেন। এমনকি বাংলাদেশ ব্যাটসম্যান মুশফিকুর রহিম যখন বাংলাদেশের করোনায় আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করার জন্য নিজের ব্যাট নিলামে তুলেছিলেন, সেটাও প্রায় ১৭ লাখ টাকায় কিনে নিয়েছিল আফ্রিদির ফাউন্ডেশন।

সাধারণ মানুষকে করোনার সংক্রমণ থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করে যাওয়া আফ্রিদি এবার নিজেই আক্রান্ত হলেন করোনাভাইরাসে।

Hot this week

ভোটার তালিকা নিয়ে অনিয়মের অভিযোগে মুর্শিদাবাদের জলঙ্গি বিডিও-র কাছে স্মারকলিপি জমা দিল সিপিআই(এম)!

মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকে ভোটার তালিকা সংশোধন নিয়ে নতুন করে...

ফের আনন্দপুরের শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ড!Wow Momo-এর পর এবার Mio Amore-এর কারখানায় আগুন

কলকাতার আনন্দপুর এলাকায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। সোমবার সন্ধ্যায়...

খামেনি হত্যাকাণ্ডে মোদি সরকারের নীরবতা,দেশের কূটনৈতিক অবস্থান নিয়ে নতুন বিতর্ক!

সম্প্রীতি ইরানের যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে...

তামিলনাড়ুতে পুলিশ হেফাজতে দলিত যুবকের মৃত্যু, নির্যাতনের অভিযোগ ঘিরে ক্ষোভ পরিবারের!

তামিলনাড়ুর মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে রবিবার সকাল থেকেই চরম...

পুনেতে মুসলিম যুবকের উপর নির্যাতনের অভিযোগ, জোর করে গোবর খাওয়ানোর ভিডিও ঘিরে তীব্র বিতর্ক

মহারাষ্ট্রের পুনে শহর থেকে প্রকাশ্যে আসা একটি ভিডিও ঘিরে...

Topics

ফের আনন্দপুরের শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ড!Wow Momo-এর পর এবার Mio Amore-এর কারখানায় আগুন

কলকাতার আনন্দপুর এলাকায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। সোমবার সন্ধ্যায়...

খামেনি হত্যাকাণ্ডে মোদি সরকারের নীরবতা,দেশের কূটনৈতিক অবস্থান নিয়ে নতুন বিতর্ক!

সম্প্রীতি ইরানের যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে...

তামিলনাড়ুতে পুলিশ হেফাজতে দলিত যুবকের মৃত্যু, নির্যাতনের অভিযোগ ঘিরে ক্ষোভ পরিবারের!

তামিলনাড়ুর মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে রবিবার সকাল থেকেই চরম...

ত্রিশূল হাতে গরু ও দেশ রক্ষার শপথ গ্রহণ অনুষ্ঠানে মুসলমান সম্প্রদায়কে লক্ষ্য করে বিদ্বেষ ছড়ানো বজরং দল

হিমাচল প্রদেশে হিন্দুত্ববাদী সংগঠনগুলির উদ্যোগে অনুষ্ঠিত একটি 'ত্রিশূল দীক্ষা'...

সীমান্ত রক্ষ্মীর মদতে চলছে গরু পাচার! গুরুতর অভিযোগ তুলছে উত্তর দিনাজপুরের মহিপুর গ্রামবাসীরা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার অন্তর্গত মহিপুর গ্রাম পঞ্চায়েতের শনগা...

রমজানের মাসে চরম বিদ্যুৎ বিভ্রাট! ক্ষুব্ধ মুর্শিদাবাদবাসী

রমজান মাসের মধ্যেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা নিয়ে...

Related Articles

Popular Categories