Monday, March 9, 2026
25.4 C
Kolkata

পাকিস্তান জওয়ানের গুলিতে শহিদ এক ভারতীয় জওয়ান, আহত ৩

এনবিটিভি ডেস্ক: জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় ভারত ও পাকিস্তানের প্রকৃত সীমান্ত রেখায় ব্যাপক গুলি চালাল পাকিস্তান। যার জেরে শহিদ হলেন এক জওয়ান, আহত তিন। সূত্রের খবর, শনিবার রাতে শাহপুর-কেরনি অঞ্চলে গুলি চালায় পাকিস্তানি সেনা। তীব্র গোলাবর্ষণও করে। যার দরুন জখম হন ৪ ভারতীয় জওয়ান। অতি দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শহিদ হন এক জওয়ান। এমনটাই জানিয়েছেন এক আধিকারিক।

পুঞ্চ জেলার সিনিয়র সুপারইন্টেন্ডেন্ট অব পুলিস রমেশ কুমার অঙ্গরাল জানিয়েছেন এই ঘটনায় ২৯ বছরের জওয়ান লাঙ্গাবুই আবোনম্লি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন লিয়েনখোথিন সেঙ্ঘন ও তাংসোয়িক কোয়ানিউঙ্গার। আহতদের উধমপুর কমান্ড হাসপাতালে চিকিৎসা চলছে। এই নিয়ে এই মাসে তিনবার পুঞ্চ ও রাজৌরিতে গুলি চলল পাকিস্তান থেকে।

১০ জুন নায়ক গুরচরণ সিং রাজৌরিতে পাকিস্তানের গুলিতে প্রাণ হারিয়ে ছিলেন। ৪ জুন সুন্দরবানি অঞ্চলে একই ঘটনা ঘটেছিল। শুক্রবারও উরিতে পাকিস্তানি গোলাবর্ষণের জেরে প্রাণ হারিয়েছেন স্থানীয় এক মহিলা। আহত হয়েছেন আরও ২ জন।

Hot this week

সীমান্ত রক্ষ্মীর মদতে চলছে গরু পাচার! গুরুতর অভিযোগ তুলছে উত্তর দিনাজপুরের মহিপুর গ্রামবাসীরা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার অন্তর্গত মহিপুর গ্রাম পঞ্চায়েতের শনগা...

রমজানের মাসে চরম বিদ্যুৎ বিভ্রাট! ক্ষুব্ধ মুর্শিদাবাদবাসী

রমজান মাসের মধ্যেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা নিয়ে...

মালদায় গৃহবধূকে নৃশংসভাবে মাথা থেতলে খুন

মালদার ইংরেজবাজার থানার আনন্দমোহরপুর এলাকায় রবিবার ভোরে এক মহিলার...

SIR এ অধিকাংশ মুসলিম নাম বাদ যাওয়ায় তীব্র প্রতিবাদে নামল নস্যশেখ ও ইমাম-মুয়াজ্জিন সংগঠন

কোচবিহারে ভোটার তালিকায় নির্বাচন কমিশনের SIR ঘিরে বিভিন্ন মহলে...

লখনউয়ে মুসলিম দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে উত্তেজনা!

উত্তরপ্রদেশের লখনউয়ের জানকিপুরম এলাকায় একটি আখের রসের ছোট দোকানে...

Topics

রমজান মাসে উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগরে এক ইমামের উপর নৃশংস হামলা, গ্রেফতার ১

উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগর জেলায় ইমামের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে...

Related Articles

Popular Categories