Sunday, March 8, 2026
29.1 C
Kolkata

ফটিকছড়ির ভূজপুরে ভূমি দস্যুর অত্যাচারে অসহায় পরিবারের সংবাদ সম্মেলন:

হাবিবুর রহমান হাবিব
উপজেলা প্রতিনিধি ফটিকছড়ি

ফটিকছড়ির ভুজপুরে ভ’মি দস্যুর অত্যাচারে অসহ্য হয়ে সংবাদ সম্মেলন করেছে অসহায় এক সংখ্যালুঘু পরিবার। গত ১ জুলাই বুধবার বিকেলে উপজেলার বিবিরহাট সদরের বি.টেক.কাউন্সিলে এ সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী সাবেত্রী বালা দেবী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৭ সালে আমরা পারিবারিকভাবে ভুজপুর থানার সিংহরিয়া গ্রামের আবুল হোসেনের পুত্র কাজিরহাট বাজারের দলিল লেখক ও সার্ভেয়ার তারেক আজিজের নিকট আমাদের পৌত্রিক ১৬ শতক জায়গা বিক্রি করি। এ সম্পত্তি বিক্রির পর হতে আমার
জেঠা, সুভাষ মাস্টার মুক্তিযোদ্ধার নাম ভাঙ্গিয়ে ও দাপট দেখিয়ে আমাদেরকে বিভিন্নভাবে মানষিক নির্যাতন করতে থাকে। এমনকি একইভাবে জমি ক্রেতা তারেক আজিজ ও তার পরিবারের উপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন রকম ষড়যন্ত্র শুরু করে এবং সম্পত্তি পাবে বলে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত হয়।

সর্বশেষ গত ২৮ জুন আমাদের বিক্রিত সম্পত্তিতে তারেক আজিজ ও তার ভাই দিন মজুরদের নিয়ে জমিতে হাল চাষ করতে গেলে মাষ্টার সুভাষ চন্দ্র নাথ ও তার দুই ছেলে ও সাঙ্গু পাঙ্গুদের নিয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তারেক আজিজের ভাই মোঃ আরিফ উদ্দিন সহ আরো কয়েকজন আহত হয়। এ ব্যাপারে মোঃ আরিফ উদ্দীন অভিযুক্তদের বিরুদ্ধে ভুজপুর থানায় লিখিত অভিযোগ করেছে বলে জানতে পেরেছি।

এদিকে, বিভিন্ন বিষয় নিয়ে আমার জেঠা আমাকে এবং আমার মা ও পরিবারের সদস্যদের বিভিন্ন অযুহাতে বিভিন্ন অত্যাচার নির্যাতন করতে থাকে। তার অত্যাচার সহ্য করতে না পেরে আমরা ভিটে মাঠি ছেড়ে বর্তমান চট্টগ্রাম শহরে আশ্রয় নিয়েছি। ইতিপুর্বে আমার জেঠা আমাদের বেশ পৌত্রিক সম্পত্তি জাল দলিল সৃস্টি করে গোপনে বিক্রি করে দিয়েছে বলে আমরা জানতে পেরেছি।

এসময় তিনি আরো বলেন, ইতিপুর্বে আমাদেরর পৌত্রিক সম্পত্তি নিয়ে আমার জেঠার সাথে বিরুধ দেখা দিলে তা নিয়ে নারায়নহাট ইউনিয়ন পরিষদে বিগত তিনজন চেয়ারম্যানের আমলে বহু শালিস বিচার হলেও আমার জেঠা কোন বিচার শালিস ও রায় মানেনি। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালেও তিনি আদালতের আদেশ নির্দেশও মানেননি। মুক্তিযোদ্ধার দাপট ও নাম ভাঙ্গিয়ে এলাকায় তিনি দাপটের সহিত বিচরণ করে।

এদিকে, গত ৩০ জুন আমার জেঠা মাষ্টার সুভাস চন্দ্র নাথ তার সঙ্গীয় কয়েকজন লোক নিয়ে ফটিকছড়ি উপজেলা পরিষদে তথা কথিত মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে আমাদের থেকে জমি ক্রেতা তারেক আজিজকে সন্ত্রাসী আখ্যায়িত করে তার বিরুদ্ধে অসত্যে, কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ করছে। যা সম্পুর্ণ মিথ্যা ও হাস্যকর। বরং তারেক আজিজ এলাকায় ও সমাজে একজন সম্মানীয় ব্যাক্তি হিসেবে যতেষ্ট নাম রয়েছে। আমরা ভূয়া মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র নাথের এসব অপকর্মের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়। এবং তার মুক্তিযোদ্ধার সনদ বাতিলপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা নেওয়ার জন্য প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করছি।

এসময় মোঃ তারেক আজিজ, পুতুল বালা দেবি উপস্থিত ছিলেন।

সূত্রঃ দৈনিক ফটিকছড়ি সংবাদ

Hot this week

হোলির শোভাযাত্রায় ইজরায়েলের পতাকা, মোদি–নেতানিয়াহুর পোস্টার ঘিরে বিতর্ক কর্ণাটকে

কর্ণাটকের বেলাগাভিতে হোলির একটি শোভাযাত্রাকে ঘিরে নতুন করে বিতর্ক...

করণদিঘিতে বিজেপির ‘পরিবর্তন সভা’য় কম উপস্থিতি, খালি চেয়ার ঘিরে শুরু রাজনৈতিক আলোচনা

উত্তর দিনাজপুরের করণদিঘিতে বিজেপির ডাকা একটি ‘পরিবর্তন সভা’ ঘিরে...

ইরানে দ্রুত জয়ের আশা ধাক্কা খেল, চাপে ট্রাম্প প্রশাসন

ইরানে শুরু হওয়া সামরিক সংঘাত ঘিরে দ্রুত জয়ের যে...

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

Topics

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Related Articles

Popular Categories